২০২৪ বিপিএলের বিগ ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চোখের অস্বস্তিতে কুমিল্লার বিপক্ষে ব্যাট করতে নামবেন তো সাকিব আল হাসান? হাইভোল্টেজ ম্যাচ ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন। কুমিল্লা-রংপুর বিগ ম্যাচে আছে আরও একটা দ্বৈরথ। দুই হাই প্রোফাইল দেশি কোচ সোহেল ইসলাম আর মোহাম্মদ সালাউদ্দিনের লড়াই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ থেকে বাদ গেলেন ইমরুল কায়েস, রোস্টন চেজ, ম্যাথু ফর্ড। ইমরুল অবশ্য চোটের কারণে আজকের ম্যাচে বিশ্রামে। মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ ছাড়া কুমিল্লার অন্য দুই বিদেশি হলেন রেফন রেইফার ও আমির জামাল।এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুই ম্যাচে জয়ও এক ম্যাচে হার দিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে কুমিল্লা। অন্যদিকে ৪ ম্যাচে খেলে দুই জয় ও দুই পরাজয় নিয়ে কুমিল্লার ঠিক নিচের অবস্থানেই রংপুর রাইডার্স।আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দলই, ফলে নিজেদের অবস্থান আরও উপরে উঠবে। রংপুরের অন্যতম বড় তারকা সাকিবকে লড়তে হচ্ছে ব্যাটিংয়ে ছন্দে ফেরার জন্য।
রংপুর রাইডার্স একাদশ-
বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, হাসান মুরাদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রেফন রেইফার, আমির জামাল, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।