ফাইনালেও টসে জিতলেন তামিম ইকবাল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
ফাইনালেও টসে জিতলেন তামিম ইকবাল

ফাইনালেও টসে জিতলেন তামিম ইকবাল

ফাইনালেও টসে জিতলেন তামিম ইকবাল

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ দশম বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পঞ্চম শিরোপার জন্য খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশালের লক্ষ্য প্রথম শিরোপা জয়। আরও একবার বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের টসে জয়। ফিরলেন মুস্তাফিজুর রহমান।

গত দুই আসরে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এ নিয়ে চারবার বিপিএলের ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে টসে জিতলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার। 

এর আগেও বরিশাল-কুমিল্লা ফাইনাল হয়েছে, সেবার বরিশাল ১ রানে হেরেছে। ২০২২ সালের ফাইনালে কুমিল্লার কাছেই হেরে রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের এটি দ্বিতীয় ফাইনাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ- লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মইন আলি, সুনীল নারাইন, রোহানাত দৌল্লা বর্ষণ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ডেভিড মিলার, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।