অলরাউন্ডার সাকিব যে কারণে ছিলেন কেবলই স্পিনার

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
অলরাউন্ডার সাকিব যে কারণে ছিলেন কেবলই স্পিনার

অলরাউন্ডার সাকিব যে কারণে ছিলেন কেবলই স্পিনার

অলরাউন্ডার সাকিব যে কারণে ছিলেন কেবলই স্পিনার

রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলামের মতে, তার দল ম্যাচের প্রথমেই হেরে যায়। পাওয়ার-প্লে'তে রান ও উইকেট কোনোটাই রাখতে পারেনি রংপুরের ক্রিকেটাররা। বল কিংবা ব্যাট; কোনো একটিতেও আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব নিষ্প্রভ, খুলনা টাইগার্সের কাছে ২৮ রানে হেরেছে রংপুর রাইডার্সও। প্রস্তুতির ঘাটতির কারণেই সাকিবকে আজ দেখা গেল আট নম্বরে। খুলনার বিপক্ষে ম্যাচে সাকিবের ভূমিকা ছিল কেবলই স্পিনার। 

চোখের সমস্যায় ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গিয়ে বিপিএলের এক ম্যাচ মিস করা সাকিব আল হাসান আজকের ম্যাচ দিয়ে ফের বিপিএলে নামেন। বোলিংয়ের পর ব্যাট হাতেও লিখলেন ব্যর্থতার গল্প। শানাকার শর্ট, স্লোয়ার বল ছুঁয়ে যায় সাকিবের ব্যাট, গ্লাভসে বল জমিয়ে লম্বা আবেদন এনামুল হক বিজয়ের। আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে উইকেট নিশ্চিত করেন খুলনার অধিনায়ক বিজয়। কিন্তু রংপুরের ব্যাটিং পজিশনে আজ সাকিবকে দেখা যায় ৮ নম্বরে। শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় কি সাকিবকে শেষদিকে পাঠানো হয়েছে? রংপুরের হেড কোচ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব দেন,

'আসলে সাকিব আল হাসান আসছেন। অনেকদিন ছিল না। আপনারা সবাই জানেন একটু চোখে সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি এজন্য ব্যাট করেনি।'

আটে ব্যাট করতে নামা সাকিব ড্রেসিংরুমে কিংবা হেড কোচকে আজ তার কোনো সমস্যার কথা বলেনি। কিন্তু কিভাবে আরও ভালো করা যায় সে চেষ্টায় করে যাচ্ছেন সাকিব। সোহেল ইসলাম বললেন, 

'না, সমস্যার কথা বলে নাই। সে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে। আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে...ওর একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।'