যে কারণে বিপিএলে আসছেন না ডুসেন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 55 minutes ago
যে কারণে বিপিএলে আসছেন না ডুসেন

যে কারণে বিপিএলে আসছেন না ডুসেন

যে কারণে বিপিএলে আসছেন না ডুসেন

রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়ানো হচ্ছে না রসি ভ্যান ডার ডুসেনের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘ডিরেক্ট সাইনিং’ নীতিতে ভ্যান ডার ডুসেনকে দলে ভিড়িয়েছিল রংপুর। ইতোমধ্যে বাবর আজম রংপুর শিবির ছেড়ে গেছেন। দলে ব্যাটারের অভাব পূরন করতে বেশ সহায়ক ছিলেন প্রোটিয়া ডার ডুসেন, তবে চোটের কারনে রংপুরের খেলা হচ্ছে না তাঁর।

রংপুরের অবস্থানটা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে। ৭ ম্যাচ খেলে ৫ টি জয় ও ২ টি হার নিয়ে দলটি অবস্থান করছে। খেলোয়াড়দের আসা-যাওয়া চলছে বিভিন্ন কারণে। দেশের হয়ে খেলা, নিজ দেশের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা- ইত্যাদি বিষয় থাকছেই। এর আগে রংপুর শিবির ছেড়ে গেছেন শাই হোপ, ওশানে থমাসরা। নিজ দেশের হয়ে খেলবেন বলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় বাবরকে হারিয়েছে রংপুর। বাবরের সাথে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবী- এই দুই আফগানকেও পাচ্ছে না দলটি। ওয়েস্ট ইন্ডিজ ব্র্যান্ডন কিং’ও উড়াল দিয়েছেন নিজ দেশে। মূলত দলের এই অবস্থায় ভ্যান ডার ডুসেনকে দলে অন্তর্ভুক্ত করেছিল রংপুর। বিপিএল ছেড়ে চলে যাওয়া ক্রিকেটারদের অভাব পূরণ করতে। তবে সেখানেও আশাহত হতে হলো দলটিকে। চোটের কারণে খেলা হচ্ছে না ডুসেনের। ইতোমধ্যে রংপুরে যোগ দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়াও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার টম মুরস’কেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি’টি। রংপুরে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকও। মূলত নতুন খেলোয়াড় নেওয়ার ব্যাপারে বেশ তৎপর এখন দলটি। আগামীকাল, ১০ ফেব্রুয়ারি, মিরপুরে দিনের প্রথম খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।