ক্রিস লিন ঝড়ে রেকর্ড জয় কলকাতার

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
ক্রিস লিন ঝড়ে রেকর্ড জয় কলকাতার

ক্রিস লিন ঝড়ে রেকর্ড জয় কলকাতার

ক্রিস লিন ঝড়ে রেকর্ড জয় কলকাতার

[caption id="attachment_664" align="aligncenter" width="396"] কাপ্তানের মুখের সন্তুষ্টির হাসিই বলে দেয় রেকর্ড জয়ে আসর শুরু করতে পারার উচ্ছ্বাস! [/caption] ক্রিকেট যেখানে অনিশ্চয়তার খেলা, সেখানে ১০ উইকেট এর জয় তো প্রায়ই ঘটে। ছোট দল গুলোর বিপক্ষে বড় দলের এমন কান্ড তো হরহামেশাই ঘটে। হুম, সে অনিশ্চিত ক্রিকেটেই দশ উইকেটের ভীষণ নিশ্চিত জয়ে নিয়েই মাঠ ছেড়েছে কলকাতা। শক্তিতে সমানে সমান দুই দল স্বাগতিক গুজরাট লায়ন্স এবং কলকাতা নাইট রাইডার্সের শুক্রবার রাতের লড়াইটায় নাইটদের সামনে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় লায়ন্সরা। ক্রিস লিন আর দলনায়ক গৌতম গাম্ভীরের রেকর্ড উদ্বোধনী জুটিতে ১০ উইকেটের বড় জয় দিয়েই নিজেদের দশম আসরের শুরুটা করে কেকেআর। এর আগে কোন দল কোন ধরনের ট-টোয়েন্টি আসরেই ১০ উইকেটের দশটিই হাতে রেখে তাড়া করতে পারেনি এত রান। ফলে শুধু কলকাতার হয়েই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেই বিশ্বরেকর্ড গড়ে জয়ে পেয়েছে শাহরুখের দল। ১৮৪ রানের টার্গেটে কাপ্তান গৌতম গাম্ভীরের সাথে সবাইকে একটু অবাক করে দিয়েই উদ্বোধন করতে নামেন মারকুটে অজি ব্যাটসম্যান ক্রিস লিন। এই কিছুদিন আগেই যার ব্যাটে কেঁপেছিল বিগব্যাশ। [caption id="attachment_665" align="aligncenter" width="434"] এরপরের ম্যাচগুলোতে ক্রিস লিনের ব্যাটের সামনে খুবই সাবধানী হতেই চাইবেন প্রতিপক্ষ বোলাররা; এ ঝড় একবার উঠলে যে থামাও মুশকিল! [/caption] শুরুটা একটু ধীর-স্থির, যেমনটা ঝড়ের আগে সমুদ্র থাকে নিথর। নাবিকরা ঠিকই বুঝে নেয়, আসছে... ঝড় আসছে। তবে গুজরাট লায়ন্সের বোলাররা হয়তো টেরই পায়নি কি ঝড়টাই না তোলপাড় করতে যাচ্ছে তাদের বোলিং লাইন। ঝড়ের নামটা ছিল ক্রিস লিন। বিগব্যাশে যে ঝড় থামাতে পারেননি টেইট, হ্যাজলউডরা। সেখানে প্রভীন কুমার, মনপ্রিত গনি, কুলকার্নিদের নিয়ে গড়া লায়ন্স বোলিং লাইন আপ তো দুধ-ভাতই বলা চলে। মনপ্রিত গনির উপর দিয়েই লিনের চড়াও হওয়ার শুরু। ছয়, চারে বলটা যখন বারবার আছড়ে পড়ছে সীমানার বাইরে, গুজরাট অধিনায়ক সুরেশ রায়না বোধহয় নিজেকে এর আগে এত অসহায় ভাবেননি ভাবেননি। ডোয়াইন স্মিথ হয়তোবা আর পড়তেই চাইবেন না লিনের সামনে। ইনিংসের সপ্তম ওভারে স্মিথের এক ওভারেই ৩ ছয় আর এক চারে লিন তুলে নেন ২৩ রান। ১৯ বলে কলকাতার হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ডটাও যৌথভাবে নিজের করে নেন ক্রিস লিন। জয়ে নিয়ে মাঠ ছাড়ার সময় লিনের নামের পাশে তখন জ্বলজ্বল করছে ৯৩ রানের এক বিধ্বংসী ইনিংস, বল খেলেছেন মোটে ৬৮টি। চারের মার যেখানে ৬টি, সীমানার বাইরে বল উড়িয়ে ফেলেছেন সেখানে ৮ বার। ওপাশে গম্ভীর বেশীক্ষণ ছিলেন না গম্ভীর। হাত খুলে একটু দেরিতে লায়ন্স বোলারদের উপর চড়াও হলেও একটা সময় লিনের থেকে গাম্ভীরের সংগ্রহটাই ছিল বেশী। ইনিংসের ১০ম ওভারেই নিজের অর্ধশতকের দেখা পান নাইট কাপ্তান। কোন ছয় ছাড়াই মোট ১২ চারে অধিনায়কের মোট সংগ্রহটা ছিল অপরাজিত ৭৬ রান, ক্রিস লিনের সমান ৬৮টি বল খেলে এ ইনিংস গড়েন তিনি। [caption id="attachment_666" align="aligncenter" width="264"] কম যাননি সেনাপতি নিজেও, ৭৩ রানের ইনিংসে অর্ধশতকের পর দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন কলকাতা কাপ্তান।[/caption] কোলকাতার এর আগের সর্বোচ্চ উদ্বোধনী জুটিটা ছিল ১২১ রানের। আর এ ম্যাচে সেটাকে ছাড়িয়ে গিয়ে লিন-গাম্ভীর গড়ে বসেন ১৮৪ রান। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ গুজরাট লায়ন্সঃ ১৮৩/৪ (২০ ওভার) সুরেশ রায়না ৬৮(৫১), দীনেশ কার্তিক ৪৭(২৫)। কুলদিপ যাদব ২/২৫ কলকাতা নাইট রাইডার্সঃ ১৮৪/০ (১৪.৫ ওভার) ক্রিস লিন ৯৩(৪১), গৌতম গাম্ভির ৭৬(৪৮)। ফলাফলঃ কোলকাতা ১০ উইকেটে বিজয়ী ম্যান অব দ্য ম্যাচ- ক্রিস লিন