চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ চান টেন্ডুলকার-দ্রাবিড়
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ চান টেন্ডুলকার-দ্রাবিড়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ চান টেন্ডুলকার-দ্রাবিড়
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও দল ঘোষণা না করায় তাদের অংশগ্রহণ নিয়ে ক্রিকেট মহলে চলছে অনেক গুঞ্জন। পুরো ক্রিকেট দুনিয়া যখন ভারতের দল ঘোষণার দিকে তাকিয়ে আছে তখন বাকিদের মত অপেক্ষায় আছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'র দেওয়া খবর মতে ভারতের সাবেক ১২ জন ক্রিকেটার চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলুক। এর মধ্যে রয়েছেন তাদেরই দুই কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়। তাদের সবার মতামত একই ছিল যে বর্তমান চ্যাম্পিয়নদের গতবারের মত এবারো শিরোপা ধরে রাখার জন্য মাঠে নামা উচিত। এছাড়াও জহির খান, সঞ্জয় মান্জরেকার, আকাশ চোপড়া, অজিত আগরকার, মুরালি কার্তিকদের মত সাবেকরাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিশেষ সাধারণ অধিবেশন হবে দিল্লিতে। সেই মিটিংয়ে ভারতের অংশগ্রহণ নিয়ে দোলাচল মিটে যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা মিলতে যাচ্ছে। ৭ মে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল পাঠানো নিয়ে সকল নাটকের অবসান হবে বলে ধারণা করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
