আজও নামতে হল না সাকিবকে, সংগ্রহটাও হল না বড়

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
আজও নামতে হল না সাকিবকে, সংগ্রহটাও হল না বড়

আজও নামতে হল না সাকিবকে, সংগ্রহটাও হল না বড়

আজও নামতে হল না সাকিবকে, সংগ্রহটাও হল না বড়

চোখের অস্বস্তিতে কুমিল্লার বিপক্ষে ব্যাট করতে নামবেন তো সাকিব আল হাসান? হাইভোল্টেজ ম্যাচ ছাপিয়ে এটাই ছিল বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর মিলল খুব সহজভাবে, ২০ ওভারে রংপুর রাইডার্স হারিয়েছে কেবল ৫ উইকেট। ফলে আজও সাকিবের নামা হল ব্যাটিংয়ে। ১৫ ওভারে ৯৭ করা রংপুরের সংগ্রহ ১৬৫'এ নিয়ে যেতে শেষ পাঁচ ওভারে তাণ্ডব চালান আজমতউল্লাহ ওমরজাই ও অধিনায়ক নুরুল হাসান সোহান। 

ডেথ ওভারে দেখা মিলল অপরিচিত এক মুস্তাফিজের। শুরুতে দুই ওভারে মাত্র ৯ রান খরচায় উইকেট শিকার করা মুস্তাফিজ শেষ দুই ওভারে দেন ৩৯ রান। মুস্তাফিজের উপরই কুমিল্লার ব্যাটাররা শেষদিকে চালায় তাণ্ডব। ১৮তম ওভারে ২১ ও ইনিংসের শেষ ওভারে ১৮ রান দিয়ে মুস্তাফিজ হয়ে যান আজকের দিনের সবচেয়ে খরুচে বোলার। শেষ পর্যন্ত মুস্তাফিজের বোলিং ফিগার গিয়ে দাঁড়ায় ৪-০-৪৮-১ তে।   টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। প্রথম ৩ ওভার শেষ করার আগেই ওপেনার ব্রেন্ডন কিং হারিয়ে বসেন উইকেট। ইনিংসের প্রথম ওভার ৪ রান খরচায় শেষ করলেও পরের ওভার করতে এসেই সাফল্য পান স্পিনার তানভীর ইসলাম। বড় শট খেলতে এগিয়ে এসে স্টাম্পড হয়েছেন ১৪ রানে থাকা কিং। এরপর বাবর আজমকে সঙ্গ দিতে আসেন ফজলে মাহমুদ রাব্বি। এই জুটিতে ৫৫ রান যোগ হলেও, রান ওঠেছে ধীরগতিতে। তবে পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে আলিস আল ইসলাম খরচ করেন ১৯ রান। ফলে ৪৭ রান তোলে শুরুর পাওয়ার প্লে শেষ করে বাবর আজম, ফজলে রাব্বি। এই জুটি জমে গিয়ে চোখ রাঙানি দিচ্ছিল কুমিল্লাকে। তখনই ত্রান কর্তা হয়ে রংপুর রাইডার্সের পাক অলরাউন্ডার খুশদিল শাহর আগমন। খুশদিল শাহ নিজের দ্বিতীয় ওভার করতে এসেই কুমিল্লাকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। খুশদিলের আর্ম বলে কাট শট খেলতে গিয়ে ব্যর্থ বাবর আজম, হারিয়েছেন স্টাম্প। প্যাভিলিয়নে ফেরার আগে আরও এক ধীরগতির ইনিংস খেলে যান বাবর। তার ৩৭ রানের ইনিংস আসে ৩৬ বলে, ৪ চার ও ১ ছক্কায়। বাবরের বিদায়ের পর ফজলে রাব্বিও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। মুস্তাফিজুর রহমান পান প্রথম উইকেটের দেখা। ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে অবশ্য ৩০ রান আসে ২১ বলে। এরপর শামীম হোসেন পাটোয়ারি ও আজমতউল্লাহ ওমরজাই মিলে রংপুর রাইডার্সের সংগ্রহ টানতে থাকেন। শামীম পাটোয়ারী অবশ্য শুরু থেকেই ছিলেন বেশ ধীরগতির, একসময় ১২ বলে তার নামের পাশে ছিল ৬ রান। এরপর রানের গতি বাড়ানো আর বাউন্ডারির চাহিদায় দ্রুতই বিদায় নিতে হয় শামীমকে। ১৬ ওভার শেষে টাইম আউট থেকে ফিরেই শামীম সহজ ক্যাচ তুলেন লিটনের হাতে, রেমন রেইফার পান এবারের বিপিএলে নিজের প্রথম উইকেট। আগের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ১৭ করা শামীম আজ উইকেট হারান ১৪ রানে। ব্যাট হাতে বড় ইনিংস খেলা যেন ভুলে গেছেন এই সম্ভাবনাময় ব্যাটার। নতুন ব্যাটার মোহাম্মদ নবী ১৯ তম ওভারের প্রথম দুই বলে চার ও ছয় হাঁকিয়ে ভয়ংকর রূপ নেন, তবে তার এই ঝড় বেশিসময় স্থায়ী করতে দেননি রেমন রেইফার। তৃতীয় ডেলিভারিতেই উপড়ে ফেলেন স্টাম্প। ৭ বলে ১৩ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় নবীকে। তবে কুমিল্লার বোলারদের কেউ আর থামাতে পারেনি আজমতউল্লাহ ওমরজাইকে। ইনিংস শেষ করে তিনি এদিন মাঠ ছাড়েন। ২০ বলে তার ব্যাট থেকে আসে ৩৬ রানের ক্যামিও ইনিংস।   অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ বেলায় ৬ বলে ১৫ করে দলকে এনে দেন লড়াই করার মতো সংগ্রহ। শেষ পাঁচ ওভারে ওমরজাই, নবী ও সোহানের ব্যাটিং ঝড়ে ৬৮ রান পেয়েছে রংপুর রাইডার্স। আর তাতেই রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৬৫ রান।