পাকিস্তানের নিরাপত্তা পরীক্ষা করবে কিউই প্রতিনিধিদল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
পাকিস্তানের নিরাপত্তা পরীক্ষা করবে কিউই প্রতিনিধিদল

পাকিস্তানের নিরাপত্তা পরীক্ষা করবে কিউই প্রতিনিধিদল

পাকিস্তানের নিরাপত্তা পরীক্ষা করবে কিউই প্রতিনিধিদল

পাকিস্তানের ভেন্যু পরিদর্শনে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদল। আগামী এপ্রিলে পাকিস্তানে আসার কথা রয়েছে কেন উইলিয়ামসনদের। আর এজন্যেই মার্চে এসে নিরাপত্তা পরীক্ষা করবে কিউই ক্রিকেট প্রতিনিধিদল। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে। ম্যাচগুলি লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিরাপত্তা প্রস্তুতির মূল্যায়ন করতে মার্চের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ড ক্রিকেট প্রতিনিধিদল পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি এবং একজন স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ থাকবেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য হল ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরের নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং মূল্যায়ন করা। প্রথমে তারা হোটেল সুবিধা এবং পরবর্তীতে সেখানকার আন্তর্জাতিক স্টেডিয়াম ঘুরে দেখেন। এরপর স্টেডিয়ামের ড্রেসিংরুমসহ পাশে থাকা ইনডোর কিংবা আউটার স্টেডিয়ামেও চোখ বুলিয়ে যাবেন।