গলে ওয়ানডে ফিরছে ১৭ বছর পর

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
গলে ওয়ানডে ফিরছে ১৭ বছর পর

গলে ওয়ানডে ফিরছে ১৭ বছর পর

গলে ওয়ানডে ফিরছে ১৭ বছর পর

৩০ জুন ২০১৭, গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পাবে রংয়ের ছোয়া। প্রায় ১৭ বছর পর টেস্ট ভেন্যু হিসেবে পরিচয় পাওয়া গল স্টেডিয়ামে হতে যাচ্ছে একদিনের ক্রিকেট ম্যাচ। জিম্বাবুয়ে ক্রিকেট দল প্রায় দশ বছর পর খেলতে যাচ্ছে শ্রীলঙ্কায়। আগামী ৩০ জুন শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আছে একটি টেস্ট ম্যাচও। ২০০২ সালের ডিসেম্বর-জানুয়ারিতে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে গিয়েছিলো জিম্বাবুয়ে। এরপর আর লংকানদের মাটিতে পা রাখা হয়নি আফ্রিকান এই দেশটির। এই মাঠে সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ২৫ জুন। সেদিন বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি পন্ড হয়েছিলো। আর সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ২০০০ সালের ৬ জুলাইতে। এই ম্যাচে অবশ্য দক্ষিন আফ্রিকাকে ৩৭ রানে হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। গলে সব মিলে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সাতটি। গলে মোট আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২৯ টি। ১৯৯৮ সালের ৩ জুন গলে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে। আসছে সিরিজে একদিনের ম্যাচ থাকছে পাঁচটি আর টেস্ট আছে একটি।  ৩০ জুন প্রথম একদিনের ম্যাচ এবং ২ জুলাই দ্বিতীয়, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গলে। এরপর ৬, ৮ এবং ১০ জুলাই রয়েছে আরো তিনটি একদিনের ম্যাচ। সফরের  একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।