কালকেই বিপিএল মাতাতে নামবেন বাবর আজম

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 20 minutes ago
কালকেই বিপিএল মাতাতে নামবেন বাবর আজম

কালকেই বিপিএল মাতাতে নামবেন বাবর আজম

কালকেই বিপিএল মাতাতে নামবেন বাবর আজম

বাবর আজম এখন বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে রংপুরের শিবিরে যোগ দিয়েছেন এই ব্যাটার। মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটে সিলেট স্টাইকার্সের মুখোমুখি হবে রংপুর। সিলেটের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিপিএল শুরু করতে পারেন বাবর। আজ (সোমবার) গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তেমনটি’ই নিশ্চিত করেছেন রংপুর কোচ সোহেল ইসলাম।

হার দিয়ে আসর শুরু করেছে রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছিল দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে জয় নিশ্চিত করে বরিশাল। ম্যাচ হারের পর অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিও কিছুটা চিন্তার কারণ হতে পারে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। তবে বাবরের উপস্থিতি নিশ্চয়ই কিছুটা স্বস্তি দিবে রংপুরকে। কোচ সোহেল বলেন,
“ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবেন সে। জানেন যে বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো।”
মিরপুরের উইকেট নিয়ে প্রসঙ্গ আসলে, কন্ডিশনের কথা তুললেন রংপুরের কোচ। শীত ও কুয়াশার মধ্যে উইকেটের আচরণে নানাধরনের পরিবর্তন ঘটছে। সেসব মানিয়ে খেলোয়াড়দের পারফর্ম করা কিছুটা কঠিন। মিরপুরে ১৫০-১৬০ রানকে লড়াই করার মতো সংগ্রহ বলছেন সোহেল। “মিরপুরের উইকেট কন্ডিশনের ওপর অনেকখানি নির্ভর করে। যখন কুয়াশা থাকে তখন একধরণের আচরণ করে। আমার মনে হয় এটাই একমাত্র উইকেট যেখানে ঘণ্টায় ঘণ্টায় ক্যারেক্টার পরিবর্তন করে। এটা সত্যি কঠিন। কন্ডিশনটা যেহেতু ঠিক নেই এটা খুব ডিফিকাল্ট। এই বাস্তবতার মাঝেই খেলতে হবে।” “আপনারা জানেন যে মিরপুরের উইকেটে টি-টোয়েন্টি যেমন ওই পরিমাণ রান ১৮০-২০০ এমন রান হয় না। ১৫০ বা ১৬০ সব সময় ফাইটিং স্কোর। এমন ভাবেই যাচ্ছে। তবে এরপর সিলেট এবং চট্টগ্রামে খেলা আছে, আশা করি ওখানে ব্যাটিংবান্ধব পিচ থাকবে। সেখানে রান হলে পরে দেখা যাবে মিরপুরেও রান আসবে।” গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচে ভালো করার চেষ্টা থাকবে রংপুর রাইডার্সের। ঘাটতিগুলো পূরণ করে, কীভাবে ফিরে আসা যায় সেই সংকল্প ভেসে উঠল রংপুর কোচ সোহেলের চোখে মুখে।