ঢাকায় নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 17 minutes ago
ঢাকায় নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে

ঢাকায় নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে

ঢাকায় নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে

অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মুস্তাফিজুর রহমানকে আজ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গত দুই দিন চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন থাকা মুস্তাফিজকে আজ বিমান পথে নেওয়া হয় ঢাকা, থাকবেন টিম হোটেলে। মুস্তাফিজের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে ২৩ ফেব্রুয়ারি। 

আজ এক বিবৃতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ফিজিও জাহিদুল ইসলাম সজলের বক্তব্য জানিয়েছে, গতকাল রাতে আমরা মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করেছি। এরপর নিউরো সার্জন ও বিসিবির সাথে পরামর্শ করেছি। 'ফিট টু ফ্লাই' সার্টিফিকেট পাওয়ার পর আমরা মুস্তাফিজুর রহমানকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে স্থানান্তরিত করেছি। মুস্তাফিজের মাথার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বলেছে, তার ক্ষত পরিষ্কার এবং সেরে উঠছে। আমরা পরবর্তী ৩ দিন ক্ষতস্থানে ড্রেসিং চালিয়ে যাব। তারপর আগামী ২৩ ফেব্রুয়ারি আবার নিউরোসার্জনের সাথে পরামর্শ করবেন। গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে, অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। র’ক্ত’পাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় চট্টগ্রামের স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে। চিকিৎসা প্রক্রিয়া শুরুর পর জানা যায়, ফিজের মাথার অংশে অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ র’ক্ত’পাতও হচ্ছে না। তবে সেলাই লাগে পাঁচটি, দুই দিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পর আজ ঢাকায় নেওয়ার অনুমতি মিলল মুস্তাফিজের।  মুস্তাফিজকে ছাড়াই গতকাল তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে। শেষ ওভারের নাটকীয়তাই লিটন দাসের দল হেরেছে ১২ রানে। লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে কুমিল্লা আছে টেবিলের দুই নম্বরে। তাদের বাকি আছে আরও দুই ম্যাচ, যেখানে প্রতিপক্ষ বরিশাল ও রংপুর। আজ চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে তারা লড়াইয়ে নামবে রংপুর রাইডার্সের বিরুদ্ধে।