জেমিসনকে নিয়ে সতর্কতা, কিউই স্কোয়াডে বেন সিয়ার্স

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
জেমিসনকে নিয়ে সতর্কতা, কিউই স্কোয়াডে বেন সিয়ার্স

জেমিসনকে নিয়ে সতর্কতা, কিউই স্কোয়াডে বেন সিয়ার্স

জেমিসনকে নিয়ে সতর্কতা, কিউই স্কোয়াডে বেন সিয়ার্স

বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারি ফরম্যাটে খেলার জন্য ডুনেডিনে নিউজিল্যান্ড স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন বেন সিয়ার্স। মূলত কাইল জেমিসনের জায়গায় তিনি যুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে ফেরার পর হ্যামস্ট্রিংয়ের ব্যাথায় কাতর জেমিসন। মঙ্গলবার বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড দল ফেরে টেস্ট সিরিজ খেলে। দল ডুনেডিনে যায় বৃহস্পতিবার।

কাইল জেমিসনের না থাকা কিউই কোচ গ্যারি স্টিডের ভাষায় সতর্কতামূলক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'আমরা কাইলকে নিয়ে সতর্কতামূলক পন্থা অবলম্বন করছি। আমরা তাঁকে তাড়াহুড়ো করে দলে ফেরাতে চাইনা, তাও আবার হোম সামারের শুরুতেই।' 'সে খেলতে পারত যদি দরকার পড়ত, তবে আমরা কোন অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাইনা। সেকারণে প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকেছি।' 'বেন দলের পরিবেশের সঙ্গে পরিচিত। ফায়ারবার্ডসের হয়ে তাঁকে পুরোপুরি ফিট দেখতে পেরে ভালো লেগেছে।' এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে না খেললেও গেল বছর চ্যাপেল-হ্যাডলি সিরিজে বেন সিয়ার্স দলের অংশ ছিলেন।