'হে ক্রিকেট ইশ্বর! আমি কি ভুল কিছু করেছি?'

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
'হে ক্রিকেট ইশ্বর! আমি কি ভুল কিছু করেছি?'

'হে ক্রিকেট ইশ্বর! আমি কি ভুল কিছু করেছি?'

'হে ক্রিকেট ইশ্বর! আমি কি ভুল কিছু করেছি?'

[caption id="attachment_737" align="aligncenter" width="536"] উড়তে থাকা লিনকে হঠাৎই মাটিতে নামিয়ে আনলো 'অপয়া' কাঁধের চোট। [/caption] শিরোনামটা কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলীয় ক্রিকেটার ক্রিস লিনের প্রচন্ড আক্ষেপ এবং হতাশায় ভরা একটি টুইট বার্তা ছিল। আক্ষেপে পুড়বেনই না বা কেন, লিনের কাঁধের চোটটা যে বার বার ফিরে আসছে লিনের! মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোববার রাতে ২৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলা লিন যে পরের ইনিংসেই পড়তে যাচ্ছেন বিপাকে হয়তো কল্পনাই করেননি! মুম্বাই ইনিংসের সময় ঝাঁপিয়ে পড়ে বল ধরতে গিয়ে কাঁধে পেয়ে বসেন চোট। পরে বরফের ব্যাগ কাঁধে নিয়ে খেলেছেন এই মারকুটে ব্যাটম্যান। কেকেআর ফিজিও তাকে নিয়ে কাজ করলেও পরবর্তী ম্যাচগুলো নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। মাত্রই স্বদেশী স্টিভেন স্মিথকে হটিয়ে কমলা রঙয়ের ক্যাপটার মালিক হয়েছিলেন টুর্নামেন্টের বর্তমান সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। এমন এক ক্রিকেটার নিয়ে কেকেআর যখন  স্বপ্ন দেখছে শিরোপা জয়ের, পরিস্থিতি পাল্টে এখন রৌদ্রস্নাত আকাশটা ঢেকে যাচ্ছে কালো মেঘে। গত দু'বছরে এ নিয়ে মোট তিনবার কাঁধের চোটে আক্রান্ত হলেন অস্ট্রেলীয় ক্রিকেটের এই টি-টোয়েন্টি ফেরিওয়ালা। ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড আর বিগব্যাশে তিনি খেলে থাকেন ব্রিসবেন হিটসের হয়ে। টানা তৃতীয় চোটে তাঁকে মাঠের বাইরে কিছুদিন থাকতেই হচ্ছে। যোগাযোগে কমতি রাখছেনা ক্রিসের বিগব্যাশ দল ব্রিসবেনের কর্মকর্তারা। চোট ঠিক কতটুকু এবং পুনর্বাসন প্রক্রিয়া ঠিক কীভাবে পরিচালনা করবে সে ব্যাপারে সব ধরনের খোঁজ নেয়ার ব্যাপার ত্রুটি রাখছেনা অস্টড়েলিয়ান ফ্র্যাঞ্জাইজি দলটি। কেকেআরের হয়ে আসরের একদম প্রথম ম্যাচেই মাত্র ৪১ বলে ৯৩ রানের বিধ্বংসী এক ইনিংসে লিন একাই গুঁড়িয়ে দেন গুজরাটের সিংহদের। দু'ম্যাচে ১৯২.৩০ স্ট্রাইকরেটের লিনের এ মৌসুমের মোট সংগ্রহ ১২৫ রান।