তাসকিনের দল আগে করবে ব্যাটিং
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago
তাসকিনের দল আগে করবে ব্যাটিং
তাসকিনের দল আগে করবে ব্যাটিং
আজ শুক্রবার, বিপিএলের লড়াই তলানিতে থাকা দুই দলের। টানা পাঁচ হারে বিপর্যস্ত খুলনা টাইগার্স প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে একেবারে তলানিতে থাকা দুর্দান্ত ঢাকাকে। টসে জিতলেন তাসকিন আহমেদ, সিদ্ধান্ত জানালেন আগে ব্যাট করার। অ্যালেক্স হেলস নেই খুলনার সেরা একাদশে, খেলছেন শাই হোপ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন।বিপিএলের নতুন দল দুর্দান্ত ঢাকার ভাগ্য বদলাচ্ছেই না। টানা হারের রেকর্ড লম্বা হচ্ছে তাদের। ৯টি ম্যাচ হারা ঢাকা চূড়ান্তভাবেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে।
বিপরীতে খুলনা টাইগার্সেরও নাজেহাল অবস্থা। শুরুর চার ম্যাচে জয়ের পর টানা পাঁচ হার সঙ্গী করে আজ ঢাকার বিরুদ্ধে বিজয়দের ঘুরে দাঁড়ানোর মিশন। জিতলে টিকে থাকবে আশা। দুর্দান্ত ঢাকা একাদশ- মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, সাইফ হাসান, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, ইরফান শুক্কুর, চতুরঙ্গ ডি সিলভা, অ্যাডাম ম্যাথু রসিংটন (উইকেটকিপার), আলাউদ্দিন বাবু, তাসকিন আহমেদ (অধিনায়ক) ও শরিফুল ইসলাম।খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ওশানে থমাস।
