ডিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ছয় ক্লাব

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 2 hours ago
ডিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ছয় ক্লাব

ডিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ছয় ক্লাব

ডিপিএলের প্রথম দিনেই মাঠে নামছে ছয় ক্লাব

বর্তমান ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী বনাম খেলাঘরের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের। ৭ই এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও পাঁচ দিন পিছিয়ে ডিপিএলের শুরুটা হচ্ছে ১২ই এপ্রিল।  শুরুর দিনেই তিন ভেন্যুতে মাঠে নামবে ছয় ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমানিতে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর। বিকেএসপি এর ৪র্থ মাঠে মুখোমুখি হবে মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি তিনে গড়াবে প্রাইম দোলেশ্বর বনাম পার্টেক্স স্পোর্টিংসের ম্যাচটি। পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত বিরতি দিয়ে ১৭ই এপ্রিল আবার শুরু হবে প্রথম রাউন্ডের বাকি অংশের খেলা। এরপর ২০ আর ২১শে এপ্রিলেই শেষ হবে তৃতীয় রাউন্ডের সব ম্যাচ। সংস্কার কাজে ব্যস্ত থাকায় মিরপুরের হোম অব ক্রিকেটে এবার অনুষ্ঠিত হচ্ছেনা ডিপিএলের কোন ম্যাচই। বিকেএসপি আর ফতুল্লার মাঠে গড়াবে প্রথম তিন রাউন্ডের সব ম্যাচ। ২৬শে এপ্রিল থেকে ঢাকা প্রিমিয়ার লিগ একটু হলেও জৌলুস হারাবে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি ক্যাম্পিংয়ে ইয়র্কশায়ারের বিমানে চাপবেন মোসাদ্দেক-রিয়াদরা। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে ব্যস্ত থাকার কারণে থাকছেন না সাসেক্সের ক্যাম্পিংয়ে।