‘ এ’ দলের অস্ট্রেলিয়া সফর জুলাইয়ে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
‘ এ’ দলের অস্ট্রেলিয়া সফর জুলাইয়ে
‘ এ’ দলের অস্ট্রেলিয়া সফর জুলাইয়ে
অবশেষে ‘এ’ দলের খেলা। আসছে জুলাইয়ে অস্ট্রেলিয়া তে সফর হবে এমনটা জানিয়েছে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। টাইগারদের ‘এ’ দল সর্বশেষ সফর করেছিলো ২০১৫ সালে। ভারত, দক্ষিন আফ্রিকা আর জিম্বাবুয়ে সফরের পর ‘এ’ দল আর কোন সফর করেনি। প্রায় দেড় বছর ধরেই বলা যায় বন্ধ রয়েছে ‘এ’ দলের কার্যক্রম। আশার কথা হচ্ছে অস্ট্রেলিয়া সফরের পর অন্য কোন দেশে আরেকটি সফরের চেষ্টা করা হবে বলে জানান খালেদ মাহমুদ। তিনি জানান, ‘এ’ দলের বিদেশ সফর নিয়ে সব কিছু ঢেলে সাজানো হচ্ছে। হাই-পারফরম্যান্স দলে যারা খেলছে তাদের নিয়েই গঠিত হবে এই দলটি। জুলাইতে অস্ট্রেলিয়া সফর ছাড়াও আরও কয়েকটি সফরের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের ‘এ’ দল সব সময় খেলার উপরই থাকুক। ঘরোয়া ক্রিকেটে যতই খেলুকনা কেন ‘এ’ দলের হয়ে খেলার মধ্যে তফাৎ অনেক। তিনি আরো বলেন, 'অনেক সময় বিকল্প খেলোয়াড় খুজতে গেলেও পাওয়া দুষ্কর হয়ে পড়ে। ‘এ’ দলের মাধ্যমে সেটি বের করে আনাই হবে এর সহজ মাধ্যম।' আগামী জুন মাস থেকে সফরের জন্য ‘এ’ দল গঠনের ক্যাম্প শুরু হবে। যেখানে হাই-পারফরম্যান্স দল, জাতীয় দল থেকে বাদ পড়া এবং ঘরোয়া লিগে ভালো করাদের নিয়ে এই দল চুড়ান্ত করা হবে।
