ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের বড় জয়
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের বড় জয়
ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের বড় জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করে ৩১০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে ৯২ রানের বড় জয় পায় শেখ জামাল।
এদিন ফতুল্লায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন শেখ জামালের অধিনায়ক আব্দুর রাজ্জাক। ওপেনার মাহবুবুল করিমের দলিয় ৫৩ রানে বিদায়ের পর ফজলে রাব্বি এবং ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপরা মিলে ৯৮ রানের জুটি গড়েন। রাব্বি ৭৮ রানে থামলেও শতক হাঁকান প্রশান্ত চোপরা। ১১৬ বলে সাতটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ১০৬ রানের ইনিংস সাজান তিনি। রাসেল আল মামুনকে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করেন প্রশান্ত। রাসেল খেলেন ৫৯ রানের কার্যকরী ইনিংস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩০৯ রান জমা করে শেখ জামাল।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্সের উদ্বোধনি জুটিতে আসে ৪৯ রান। দলিয় ৫৯ রানের মাঝেই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যান। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ রান আসে ফরহাদ হোসেনের ব্যাট থেকে। ৭৯ বলে ৭০ রান করেন তিনি। এছাড়াও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা দুই অঙ্কের ঘরে পৌঁছালেও ইনিংস বড় করতে পারে নি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২১৭ রানেই সবকটি উইকেট হারায় রাদার্স। শেখ জামালের হয়ে তানভির ৪১ রান খরচায় ৫ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরি করা প্রশান্ত চোপরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩০৯/৭ (৫০) প্রশান্ত চোপরা ১০৬, কাজি কামরুল ২/৫১
ব্রাদার্স ইউনিয়ন ২১৭/১০ (৪৩.৫) ফরহাদ হোসেন ৭০, তানভির ৫/৪১
