এইচপি’র কাছে ধবল ধোলাই নর্দান টেরিটরি

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
এইচপি’র কাছে ধবল ধোলাই নর্দান টেরিটরি

এইচপি’র কাছে ধবল ধোলাই নর্দান টেরিটরি

এইচপি’র কাছে ধবল ধোলাই নর্দান টেরিটরি

বিপরীত কন্ডিশনে ৫-০ তে সিরিজ জয়। কথাটা বলতে যত সহজ করে দেখাতে কতটা কঠিন সেটা সাইফউদ্দিন-লিটন দাসরা ভালো জানেন। হাইপারফম্যান্স নাম দিয়ে বিসিবি একদল উদীয়মান ক্রিকেটারকে পাঠায় অস্ট্রেলিয়া। মূলত এদেরকে জাতীয় দলের জন্য তৈরি রাখতেই এমন কিছু করা। এই দলের কম বেশি সবাই পরীক্ষিত। লিটন দাস, আবু হায়দার রনি, তানভির হায়দার, সাইফউদ্দিন, তাসামুল হক, আবুল হাসান এদের সবাই কোন না কোন সময় খেলেছেন জাতীয় দলের হয়ে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দলের বাইরে অনেকদিন। এই ঝরে পড়াদের সাথে নিয়ে ঘরোয়া লিগের সেরা পারফর্মারদের নিয়েই দলটি গড়া। বলা চলে বাংলাদেশ ‘এ’ দল কিংবা জাতীয় দলের পাইপলাইন। ঘরের মাঠে এদের সবাই সেরা। তবে দেশের বাহিরে কেমন সেটা দেখার জন্যই এই দলকে পাঠানো অষ্ট্রেলিয়ায়। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অষ্ট্রেলিয়ান দল নর্দান টেরিটরির বিপক্ষে খেলার সুযোগ পায় বিসিবি এইচপি দল। সিরিজের প্রথম ম্যাচে জিততে একটু কষ্ট হলেও দ্বিতীয় ম্যাচ থেকে নিজেদের মানিয়ে নেয় লিটন-রনিরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ম্যাচে টানা জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিজেদের করে নেয় এইচপি দল। পঞ্চম ম্যাচে এসেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে লিটন দাসের নেতৃত্বাধীন হাই-পারফরম্যান্স দল। সকালে টস জিতে এইচপি অধিনায়ক লিটন দাস সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার।  শুরুর দিকে নাজমুল হাসান শান্ত শুন্য(০) আর লিটন দাস ১২ রান করে আউট হয়ে গেলে খানিকটা চাপে পড়ে এইচপি দল। তবে শুরুর চাপ সামলে রাখেন ওপেনার এনামুল হক বিজয়। বিজয়ের সাথে দলের হাল ধরেন আরেক ব্যাটসম্যান ইমতিয়াজ। বিজয়ের করা ৫৩ রান আর ইমতিয়াজের ৩৯ রানের উপর ভর করে বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ৪৮.৩ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে দলের মোট রান দাঁড়ায় ২৫৮। ২৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নর্দান টেরিটরি ব্যাটসম্যান রা দিশেহারা হয়ে পড়ে এইচপি দলের পেসারদের সামনে। টেরিটরির হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন জেরর্ড ফ্রিম্যান। এইচপির হয়ে পেসার সাইফউদ্দিন এবং রাজু ৩ টি করে উইকেট নেন।  আরেক পেসার আবু যায়েদ রাহি নেন দুই উইকেট। নর্দান টেরিটরি শেষ পর্যন্ত ৩১ ওভার খেলে ১১৮ অলআউট হয়ে যায়। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ- বিসিবি এইচপি- ২৫৮/১০ (৪৮.৩) বিজয় ৫৩, তাসামুল, ৪৬, ইরফান ৪৬ নর্দান টেরিটরি- ১১৮/১০ (৩১ ওভার) ফ্রিম্যান ২৯ সাইফউদ্দিন ৩/১৩, রাজু ৩/২০