ফাইনালে ভারত, স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
ফাইনালে ভারত, স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ভারত, স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ভারত, স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

কত জল্পনা-কল্পনা। স্বপ্ন এবার ভারতকে হারিয়ে ফাইনাল খেলার। মুখ ফুটে হয়তো কেউ বলেনি তবে মুখ দেখলেই তো বোঝা যায়। টাইগারদের আশা-ভরশার সব শেষ করে ফাইনালে উঠে গেলো ভারত। প্রতিপক্ষ হিসেবে আগেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের চিরপ্রতিদ্ধন্দ্বী পাকিস্তান। এজবাস্টনে সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আশায় গুড়েবালি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও চিন্তা করে রেখেছিলেন টস জিতে ফিল্ডিং করার। তবে টস বিপত্তি কাটিয়ে ভালোই শুরু করেছিলেন তামিম। সৌম্য যদিও আউট হয়েছিলেন শূন্য রানেই। সাব্বির এসে শুরু করেছিলেন বাউন্ডারি দিয়ে। তবে উইকেটে থাকতে পারেননি বেশিক্ষন। সৌম্যর পর ভুবনেশ্বরের বলে দ্বিতীয় শিকার হয়ে সাজঘরের পথ ধরেন সাব্বিরও। তামিম খেলছিলেন দেখেশুনেই। তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে গেলেন মুশফিক। দুজনেই দেখা পান অর্ধশতকের। তামিম করেন ১০৫ বলে ৭০ রান। তাঁর ইনিংসে ছিলো ৭টি বাউন্ডারি আর ১টি ওভার বাউন্ডারি। মুশফিকের ব্যাটে আসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান। ৯৮ বল খেলা ইনিংসে ছিলো চারটি বাউন্ডারি। আগের ম্যাচের শতক হাঁকানো দুই ব্যাটসম্যানের ব্যাট হাসেনি এদিন। সাকিব আউট হন ১৮ বলে ১৫ রান করে। মাহমুদুল্লাহ আউট হন ৪৪ বলে ২১ রান করে। এরপর আর কেউই পার হতে পারেননি ২০ রানের কৌটা, তবে বুক চিতিয়ে ব্যাটিং করেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। ৫০ ওভারের আগে যখন অল-আউট হবার শঙ্কা তখনই লোয়ার-অর্ডারদের নিয়ে হাল ধরেন দলের। ৩৩ বলে ৫ চারে করেন ৩০ রান। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে ৩০০ রানও মামুলি। যে কেউই ক্ষমতা রাখে টপকে যাওয়ার। সেখানে ভারতের মত দলের ২৬৫ রানের টার্গেট যে কিছুইনা সেটা প্রমাণ করলেন রোহিত শর্মা-কোহলিরা। [caption id="attachment_4767" align="aligncenter" width="600"]  ৮ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট পান মাশরাফি[/caption] ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ান শুরুটা করেছিলো দুর্দান্ত। তাদের সামনে ব্যর্থ সাকিব-মুস্তাফিজরা। এক মাশরাফি ছাড়া আর কেউই পাননি উইকেট। ৪৬ রানের মাথায় মাশরাফির করা বলে শিখর ধাওয়ান ক্যাচ তুলেন মোসাদ্দেকের হাতে। এরপর আর কোহলি-শর্মাদের সামনে দাড়াতেই পারেননি বাংলাদেশী বোলাররা। শর্মা তুলে নেন অনবদ্য শতক। কোহলির সংগ্রহ ৯৬ রান। শেষ পর্যন্ত এই জুটির উপর ভর করে মাত্র ৪০ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। নিশ্চিত করে ১৮ তারিখ ওভালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলা। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ  বাংলাদেশ- ২৬৪/৭ (৫০ ওভার) তামিম ৭০(১০৫), মুশফিক ৬১(৯৮), মাশরাফি ৩০(৩৩) জাসপ্রিত বুমরাহ ২/৩৯, কেদার যাদব ২/২২ ভারত- ২৬৫/১ (৪০.১ ওভার) রোহিত শর্মা ১২৩(১২৯), ভিরাট কোহলি ৯৬(৭৮) মাশরাফি ১/২৯ ম্যাচ সেরা- রোহিত শর্মা