বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন

বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন

বিপিএলে ফিরছেন সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিনের ভক্তদের জন্য মিলল সুখবর। বিপিএলে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের গ্রিন সিগন্যাল পেলেন সাইফউদ্দিন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকায় দ্বিতীয় পর্বে ফরচুন বরিশালের জার্সিতে মাঠের লড়াইয়ে দেখা যাবে তাকে। 

সাইফউদ্দিন নিজেই ক্রিকেট৯৭'কে নিশ্চিত করেছেন, বিপিএল দিয়ে তার ক্রিকেটে ফেরার কথা। এখন পুরোপুরিভাবে ফিট তিনি। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে বিপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেটও (এনওসি) পেয়েছেন। মিরপুর হোম অব ক্রিকেটে এরপর বোলিং অনুশীলনও করেছেন সাইফউদ্দিন।  ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে ফরচুন বরিশাল। একাদশে সুযোগ পেলে সেদিনই হয়তো মাঠে দেখা যাবে সাইফউদ্দিনকে। চোটের সঙ্গে সাইফউদ্দিনের লড়াই চলছে অনেক আগে থেকেই। বারবার চোট ও ফর্মহীনতা তাকে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেটের বাইরে পাঠিয়ে দিয়েছে। চোটের কারণে গত বিপিএল খেলা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। সাইফউদ্দিন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে, নিউজিল্যান্ড সফরে। এবারের বিপিএলে সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। যেখানে তামিম-মুশফিক-রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটারদের সান্নিধ্য পাবেন এই অলরাউন্ডার। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফেরার লক্ষ্য ছিল সাইফউদ্দিনের। তবে ফিটনেস আবারও বাঁধা হয়ে দাঁড়িয়েছিল, মাঠে ফেরা পিছিয়ে গেলেও হাল ছাড়েননি তিনি। এবার সুখবর এসেছে, শীঘ্রই বাইশগজে ফিরছেন তিনি।