বরিশাল মালিকের মন্তব্যে বিব্রত মুশফিক
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
বরিশাল মালিকের মন্তব্যে বিব্রত মুশফিক
বরিশাল মালিকের মন্তব্যে বিব্রত মুশফিক
‘আমরা মুশফিকের প্রতি আর আগ্রহী নই’ গতকাল দেশের একটি বেসরকারী টিভি চ্যানেলে মুশফিককে নিয়ে এভাবেই মন্তব্য করেন বিপিএলের দল বরিশাল বুলসের অন্যতম কর্ণধার এম এ আউয়াল চৌধুরী। তাঁর ভাষ্যমতে অধিনায়কত্বের জন্য অযোগ্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিককে নিয়ে এমন কটাক্ষ বক্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে, তাঁর করা মন্তব্যের যদি প্রমাণ না করতে পারে তবে তাঁকে কোন রকম ছাড় দেয়ে হবেনা।
তাঁর সাক্ষাতকার অনুযায়ী মূলত শৃঙ্খলাভঙ্গের জন্যই এবার মুশফিককে নিতে আগ্রহী নয় তাঁরা। বরিশাল বুলস মালিকের করা এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন মুশফিক। এরই মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘মুশফিককে নিয়ে করা এমন অভিযোগ যদি আউয়াল চৌধুরী প্রমান করতে না পারেন তবে তাঁর দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
গত আসরের খেলা চলাকালীন মুশফিকের সাথে বিতর্কে জড়ান বরিশালের মালিক পক্ষ। এতদিন দু’পক্ষ চুপচাপ থাকলেও নতুন আসরের আগে মুখ খুলেছেন তাঁরা। দলের কর্ণধার আউয়াল চৌধুরীর সোজা কথা, ‘আমরা মুশফিকের ব্যাপারে আগ্রহী নই। গত আসরে তিনি আমাদের দল নিয়েও অনেক বাজে মন্ত্যব্য করেছেন। সিলেট রয়্যালসে থাকাকালীন সময়েও মুশফিকের সাথে ঝামেলা হয়েছিলো ফ্র্যাঞ্চাইজির। আমরা তাঁর কাছ থেকে এসব আশা করিনা।’
এমন ঘটনায় বিব্রত মুশফিকুর রহিম আজ দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে আসেন। গণমাধ্যমকে দেয়া বক্তব্যে মুশফিক জানান, ‘আমার সম্পর্কে এমন অভিযোগ কখনোই ওঠেনি। আমি আশা করি আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারো সাথে না হয়। আমি বিসিবিকে জানিয়েছি, উনারা আশ্বাস দিয়েছেন এমনটির সুরাহা হবে বলে।’
এসময় মুশফিক আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন, ‘দেশের হয়ে এতদিন খেলছি, দলকে নেতৃত্ব দিচ্ছি এতদিন ধরে এতটুকু সম্মান তো পেতেই পারি।’
