দুর্দান্ত ঢাকার টানা ৯ পরাজয়, তিনে তামিমের দল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
দুর্দান্ত ঢাকার টানা ৯ পরাজয়, তিনে তামিমের দল

দুর্দান্ত ঢাকার টানা ৯ পরাজয়, তিনে তামিমের দল

দুর্দান্ত ঢাকার টানা ৯ পরাজয়, তিনে তামিমের দল

তামিম ইকবালের অধিনায়কোচিত ৭১ রানের ইনিংসের পর মোহাম্মদ সাইফউদ্দিন ফিনিশিংয়ে তুললেন ঝড়। ফরচুন বরিশাল স্কোরবোর্ডে পায় ১৮৬ রানের সংগ্রহ। লক্ষ্য তাড়ায় নেমে সাইফউদ্দিন, খালেদের পেস আগুনে পুড়ে ছাই দুর্দান্ত ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি তাসকিন আহমেদের দল। আর তাতেই টানা ৯ হারের লজ্জায় ডুবল দলটি। বিপিএলে এই রেকর্ড নেই আর কোনো দলের। ৮৯ রানের হার-না-মানা ইনিংস খেলেও ম্লান থেকে গেলেন অ্যালেক্স রস। 

বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর আর কোনো জয় দেখেনি দুর্দান্ত ঢাকা। অধিনায়ক বদলেও তাদের আসেনি সাফল্য। আজ অবশ্য ঢাকাকে হারিয়ে টেবিলের তিনে ওঠে এল ফরচুন বরিশাল। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকার কারণে নিচে নেমে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাট হাতে নেমে পেয়েছেন কেবল ৬ বল। শরিফুল ইসলামকে ৩৮৩ স্ট্রাইক রেটে নেন মোট ২৩ রান। এরপর বল হাতে নিজের প্রথম ওভারেই শিকার করেছেন জোড়া উইকেট। ১৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ঢাকার টপ অর্ডার বিপর্যয়ে।  মোহাম্মদ নাইম শেখ ইনিংসের প্রথম ওভারেই কেশব মহারাজের শিকার হন। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মহারাজ প্রথম ওভারেই উইকেটের দেখা পান। ওভারের প্রথম তিন বলে ৬ ও ৪ হাঁকিয়ে ছন্দ খুঁজে পাওয়া নাইম শেখ চতুর্থ ডেলিভারিতে বাউন্ডারির চেষ্টা করেন। ডিপ মিড উইকেট অঞ্চলে দৌড়ে এসে আহমেদ শেহজাদ লুফে নেন দারুণ এক ক্যাচ। মোহাম্মদ সাইফউদ্দিন ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে দখলে নেন জোড়া শিকার। অ্যাডাম রসিংটনকে ক্যাচ বানান উইকেটরক্ষক মুশফিকের গ্লাভসে। ওভারের পঞ্চম বলে ফেরান দুই রানে থাকা সাইফ হাসানকে। স্কোরবোর্ডে ১৭ রান ওঠতেই দুর্দান্ত ঢাকার নেই ৩ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে খালেদ আহমেদ অ্যাকশনে এসেইব্বিদায় করেন জিম্বাবুয়ে থেকে উড়ে আসা শন উইলিয়ামসকে। ১৫ বল খেলা উইলিয়ামস ১২ রানের বেশি করতে পারেননি ঢাকার জার্সিতে প্রথম ম্যাচে নেমে। দ্রুত ফিরে গেছেন এসএম মেহেরবও। এবারও উইকেট নিয়েছেন খালেদ। পরপর দুই ওভারে খালেদের ঝুলিতে যায় দুই উইকেট। খালেদ আহমেদ নিজের তৃতীয় ওভার করতে এসেও দেখা পান উইকেটের। এবার তার শিকার হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে ১ করা মোসাদ্দেক আজ প্যাভিলিয়নে ফিরে গেছেন ব্যক্তিগত ৮ রানে। পরের ওভারে উইকেট হারান ৩ রানে থাকা আলাউদ্দিন বাবুও। একের পর উইকেট খুইয়ে তখন ঢাকার স্কোরবোর্ডের অবস্থা ৮০/৭। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে এদিন অবশ্য ব্যতিক্রম ছিলেন অ্যালেক্স রস। চারে নেমে দেখলেন দলের বিপর্যয়। তবে নিজে ছিলেন স্থায়ী। ৩৬ বলে পেয়েছেন বিপিএলে নিজের প্রথম পঞ্চাশের দেখা। তাকে অবশ্য সঙ্গ দিতে এসে তাসকিন আহমেদ করেন ১০ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে দুর্দান্ত ঢাকার ইনিংস। ৮৯ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স রস। ৭ ছক্কা ও ৫ চারে তার এই ইনিংস আসে কেবল ৪৯ বলে।