ওয়ালটনই ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 2 hours ago
ওয়ালটনই ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর

ওয়ালটনই ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর

ওয়ালটনই ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হলো ওয়ালটন গ্রুপের। মিরপুরের হোম অব ক্রিকেটের সংবাদ সম্মেলন কক্ষে এবারের আসরের স্পন্সরের দায়িত্ব ওয়ালটনকে বুঝিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটনেরই আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান মার্সেল। ফলে এবারের আসরের নাম রাখা হয়েছে "ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৬-১৭ পাওয়ার্ড বাই মার্সেল"। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা টুর্নামেন্ট কমিটির সভাপতি এবং বিসিবি পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী স্বপন কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, 'পূর্বের মত এবারও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ওয়ালটনকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ।' আগামী দুই মৌসুমের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, 'ক্রিকেটে সম্ভাবনাময় যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এতে করে বাংলাদেশের ক্রিকেটেরই উন্নতি হচ্ছে।' ১২ই এপ্রিল শুরুর দিনেই তিন ভেন্যুতে মাঠে নামবে ছয় ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমানিতে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর। বিকেএসপি এর ৪র্থ মাঠে মুখোমুখি হবে মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি তিনে গড়াবে প্রাইম দোলেশ্বর বনাম পার্টেক্স স্পোর্টিংসের ম্যাচটি।