২০২৪ বিপিএলের প্রথম কনকাশন বদলি ক্রসপুল

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
২০২৪ বিপিএলের প্রথম কনকাশন বদলি ক্রসপুল

২০২৪ বিপিএলের প্রথম কনকাশন বদলি ক্রসপুল

২০২৪ বিপিএলের প্রথম কনকাশন বদলি ক্রসপুল

দানুশকা গুনাথিলাকার জায়গায় দুর্দান্ত ঢাকার কনকাশন বিকল্প হিসেবে ব্যাট করতে এসেছেন লাসিথ ক্রসপুল। এর আগে ব্যাথা পেয়ে গুনাথিলাকাকে মাঠ ছাড়তে হয়। 

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কনকাশন সাব হলেন দুর্দান্ত ঢাকার লাসিথ ক্রসপুল। তবে বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঘটনা নয় এটি, এর আগে ২০২২ সালের বিপিএলে খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচারের কনকাশন সাব হিসেবে মাঠে নামেন সিকান্দার রাজা। ঘটনা ঢাকার ইনিংসের ১.৩ তম ওভারে। ৯ বল খেলা গুনাথিলাকার রান তখন ১, চট্টগ্রামের পেসার আল-আমিনের লাফিয়ে ওঠা ডেলিভারি ইনসাইড এজ হয়ে আঘাত করেছে ওপেনার দানুশকা গুনাথিলাকার হেলমেটে। লুটিয়ে পড়ে যান নিচে, এরপর যখন ওঠে দাঁড়ান গাল থেকে রক্ত ঝড়ছিল। ঢাকা ফ্র্যাঞ্চাইজির ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। শেষ পর্যন্ত আর মাঠে থাকা হয়নি এই লঙ্কান ব্যাটারের। উঠে যেতে হয়েছে, তিন নম্বরে ব্যাট করতে আসেন সাইফ হাসান।  গুনাথিলাকার রিটায়ার্ড হার্ট হওয়ার পর অবশ্য ঢাকাও পথ হারিয়েছে। সাইফ হাসান ক্রিজে এসে থিতু হতে পারেননি। আল-আমিনের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন নাজিবউল্লাহ জাদরানকে। পরের ওভারেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস ৯ বলে ১১ করে হয়েছেন রান আউট। ৩৩ রানের ৪ উইকেট হারিয়ে চরম বিপাকে ঘরের দল।