চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মুখিয়ে আছেন রুবেল
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মুখিয়ে আছেন রুবেল
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মুখিয়ে আছেন রুবেল
টি-টোয়েন্টিতে অবসরের সময় কারণ হিসেবে স্বয়ং মাশরাফি বিন মর্তুজা দাঁড় করিয়েছিলেন তার কারণে তরুণদের দলে সুযোগ না পাওয়া। আর সেই দলে 'রুবেলের' নামটা বেশ জোরের সাথেই বলেছিলেন কাপ্তান মাশরাফি।
লঙ্কা সফরের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজেও রুবেল হোসেনের বোলিং ছিল দুর্দান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে রুবেল শিকার করেছিলেন ৭ উইকেট। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচের কোনটিতেই মাঠে নামার সুযোগ হয়নি এই স্পিডস্টারের।
লঙ্কার মাঠে নামা হয়নি টেস্টে কিংবা ওয়ানডেতেও। হতাশ রুবেল, স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। সব ঝেড়ে ফেলে রুবেলের চোখ এখন প্রিমিয়ার লিগে দারুণ কিছু করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নেয়া।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হওয়া রুবেল হোসেন চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। শ্রীলঙ্কা সফরে একটি ম্যাচেও সুযোগ না পেলেও সেই হতাশাকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যই রুবেলের।
'হতাশ তো অবশ্যই। তবে এসব মেনে নেওয়ার চেষ্টা করছি। এবার সুযোগ হয়নি টিম কম্বিনেশনের কারণে কিন্তু সুযোগ তো আবার আসবেই। সে সুযোগ আসলে তার পুর্ণ সদ্ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করবো।'
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার জন্য রুবেলের দৃষ্টি এখন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে। 'এবারও আগের দল প্রাইম ব্যাংকেই খেলছি। এই আসরে ভাল খেলা আমার জন্য খুবই জরুরী। ডিপিএলের ভাল ফল অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে আমাকে এগিয়ে রাখবে।'
ধারাবাহিকভাবে ম্যাচ খেলতে না পারাটা একজন ক্রিকেটারের জন্য কতটা প্রয়োজন সে কথা উঠে আসলো রুবেলের ভাষ্যে, 'টানা ম্যাচ খেললে আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যায়। অন্যদিকে নিয়মিত না খেলতে পারলে মনে ভয় ঢুকে যায় যদি খারাপ খেললেই বাদ পড়ে যাই। তবে এর ইতিবাচক দিকও রয়েছে।'
প্রাইম ব্যাংকের হয়ে চমৎকার এক ডিপিএল মৌসুম কাটিয়ে ২৬শে এপ্রিল ইয়র্কশায়ারের বিমানে চাপার ইচ্ছাটা রুবেলের থাকছেই। এ যাত্রা বর্তে গেলে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড-বাংলাদেশ তিনজাতি টুর্নামেন্ট আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে দৌড়াতে দেখা যেতেই পারে রুবেলকে।
