টানা চার হারে ক্লান্ত সিলেট স্ট্রাইকার্স

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
টানা চার হারে ক্লান্ত সিলেট স্ট্রাইকার্স

টানা চার হারে ক্লান্ত সিলেট স্ট্রাইকার্স

টানা চার হারে ক্লান্ত সিলেট স্ট্রাইকার্স

ঘরের মাঠে আনন্দ-উৎসবের বদলে আরও একবার হার দেখল সিলেট স্ট্রাইকার্স। এ নিয়ে টুর্নামেন্টে তাদের পরাজয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল চারে। বিপিএলের নবম আসরের ফাইনালিস্ট দল সিলেট চলতি বিপিএলে একটি জয়ও তুলে নিতে পারেনি। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটির হোম গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল। চট্টগ্রামের জার্সিতে বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করলেন টম ব্রুস।

সিলেট স্ট্রাইকার্সের জন্য হারই হয়ে উঠেছে অমোঘ নিয়তি। হারতে হারতে ক্লান্ত মাশরাফিরা আরও একটি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল। হারের পর হারে সিলেটকে ডুবে যেতে হল হতাশার সমুদ্রে। মাশরাফির দল যেন পার করছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার বিভীষিকাময় সময়! চট্টগ্রামের সাথে প্রথম দেখায় ৭ উইকেটে হারের পর আজ ৮ উইকেটে হারল মাশরাফিরা।  গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় স্কোরবোর্ডে জমা করে কেবল ১৩৭ রান। হ্যারি টেক্টরের ৪৫ রানের ইনিংসের পর সিলেটকে টেনে নিয়ে গেছেন রায়ান বার্ল ও আরিফুল হক। সহজ লক্ষ্য তাড়ায় নেমে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ৩ ওভারে আভিষ্কা ফার্নান্দো ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটির রান যখন ২৩, তখন বল হাতে নিয়ে আসা হয় তানজিম সাকিবকে। ঘরের ছেলের হাত ধরেই সিলেট স্ট্রাইকার্স পায় প্রথম ব্রেকথ্রু। শর্ট বলে পরাস্ত হয়ে ক্যাচ আউট হন ১৭ রানে থাকা আভিষ্কা। এরপর টম ব্রুসকে নিয়ে দাপট দেখিয়ে দলকে জয়ের পথ সহজ করে দিয়ে যান তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে যোগ করে দিয়ে যান ৮৯ রান, তাও আবার ৬৫ বলে। ৩৯ বলে পঞ্চাশ ছুঁয়ে তানজিদ হাসান তামিম উইকেট হারান পরের বলেই। এবারই প্রথম বিপিএল খেলতে আসা কিউই ব্যাটার টম ব্রুস ব্যাট হাতে ছিলেন অনবদ্য। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন ফিফটির দেখা। ৪১ বলে পঞ্চাশ পূর্ণ করা ব্রুস ১৪ বল আগেই দলকে জিতিয়েছেন ৮ উইকেটে।