রান সংগ্রহের তালিকায় শিখরে ধাওয়ান
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 hour ago
রান সংগ্রহের তালিকায় শিখরে ধাওয়ান
রান সংগ্রহের তালিকায় শিখরে ধাওয়ান
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বলে কথা। যে যার জায়গা থেকে চ্যাম্পিয়ন হতে চাইবে এটাই স্বাভবিক। কেউ পেরেছে, কেউ পারেনি।
সবাই নিজের সর্বোচ্চ দিয়ে খেলেছে শীর্ষে থাকার জন্য। পিছিয়ে ছিলোনা বাংলাদেশীরাও। তামিম ইকবাল ছিলেন সর্বোচ্চ রান সগ্রাহকের তালিকায় সবার উপরে ২৯০ রান নিয়ে।
গতকাল ভারতের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলে টপকে গিয়েছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে। সেই ধাওয়ানই আবার পেছনে ফেলেন তামিমকে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ধাওয়ান করেছিলেন ৬৮ রান। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৫ রানের ইনিংস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ছিলো ৭৮ রানের ইনিংস। গতকাল সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ৪৬ রান।
অপর দিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল খেলেছিলো ১২৮ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক থেকে মাত্র ৫ রান দূরে থেকে আউট হন ৯৫ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাজঘরে ফিরেন শূন্য হাতে। সবশেষ ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেন ৭০ রান।
রান সংগ্রহের তালিকায় এই এক আর দুইয়ের মধ্যে লড়াই হয়েছে তুমুল। শেষ পর্যন্ত টিকে রইলো শিখর ধাওয়ান।
এখন পর্যন্ত ধাওয়ানের মোট রান ৩১৭। বাকী আছে ফাইনাল ম্যাচ। তামিম বিদায় নিয়েছেন তালিকায় দুই নাম্বারে থেকে ২৯০ রান নিয়ে।
