কন্ডিশন বিবেচনায় দলে শফিউল
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
কন্ডিশন বিবেচনায় দলে শফিউল
কন্ডিশন বিবেচনায় দলে শফিউল
চোট কাটিয়ে এখন সুস্থ পেসার শফিউল ইসলাম। ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। গত বিপিএল এর কোয়ালিফাই রাউন্ডে হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিতে পড়া এই পেসার খেলতে পারেনি কয়েকটা সিরিজও।
আজ সকালে মাশরাফি বিন মোর্তাজাকে অধিনায়ক করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ঘোষনা করেন আসছে ত্রি-দেশীয় সিরিজ এর জন্য ১৮ সদস্যের আর চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল। এই দুই স্কোয়াডেই আছেন ডানহাতি পেসার শফিউল ইসলাম। লাল-সবুজ জার্সিতে ৫৬ ওয়ানডে খেলা এই পেসারের দলে অন্তর্ভুক্তি সম্পর্কে প্রধান নির্বাচক নান্নু বলেন, শফিউল এখন খেলার জন্য ফিট। ইঞ্জুরিতে না পড়লে অনেকগুলো সিরিজই সে খেলতে পারতো। এছাড়াও আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড এর ঠান্ডা আবহাওয়ার কথা বিবেচনা করে তাকে দলে রাখা হয়েছে। উল্লেখ্য, দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে খেলছেন এই ডানহাতি পেসার।
