বিপিএল শেষ শহিদুলের

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
বিপিএল শেষ শহিদুলের

বিপিএল শেষ শহিদুলের

বিপিএল শেষ শহিদুলের

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফাস্ট বোলিং অলরাউন্ডার শহিদুল ইসলাম চোট পেয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।

চিকিৎসকরা শহিদুলকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, তিনি আর এই বিপিএলে খেলতে পারবেন না।

চ্যালেঞ্জার্স ফ্র‍্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, শহিদুলের দ্রুত সুস্থতা কামনা করি এবং দলকে প্লে অফে পৌঁছাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায়। 

এবারের বিপিএলে লিগ পর্বে মোট ১১ ম্যাচ খেলা শহিদুলের ঝুলিতে আছে ১১ উইকেট। বরিশালের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় পেয়েছিলেন ৩ উইকেট। দলের জয়ে অবদান রেখে পান ম্যাচ সেরার পুরষ্কারও।