সিলেটেও ডুবছে স্ট্রাইকার্স, কারণ কী?
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago
সিলেটেও ডুবছে স্ট্রাইকার্স, কারণ কী?
সিলেটেও ডুবছে স্ট্রাইকার্স, কারণ কী?
সিলেট স্ট্রাইকার্সের জন্য হারই হয়ে উঠেছে অমোঘ নিয়তি। হারতে হারতে ক্লান্ত মাশরাফিরা আরও একটি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল। এবারের বিপিএলে হারের পর হারে সিলেটকে ডুবে যেতে হল হতাশার সমুদ্রে। মাশরাফির দল যেন পার করছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার বিভীষিকাময় সময়! টিমের অবস্থা জানাতে গিয়ে ব্যাটার জাকির হাসান বলেন, এখন কিছুই কাজ হচ্ছে না। টানা হারের পেছনে মাশরাফির অধিনায়কত্বের দোষ দেখছেন না জাকির হাসান।
ঘরের মাঠে আনন্দ-উৎসবের বদলে আরও একবার হার দেখল সিলেট স্ট্রাইকার্স। এ নিয়ে টুর্নামেন্টে তাদের পরাজয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল চারে। বিপিএলের নবম আসরের ফাইনালিস্ট দল সিলেট চলতি বিপিএলে একটি জয়ও তুলে নিতে পারেনি। ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি হোম গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল। টানা হারে বিধ্বস্ত দলটির ব্যাটার জাকির হাসান আসলেন সংবাদ সম্মেলনে কথা বলতে। দলের বর্তমান অবস্থান জানাতে গিয়ে জাকির হাসান বললেন,'কিছুটা বলতে পারেন। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকে লাস্ট ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। তো হয়ত দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব।'এবারের বিপিএল আসরে ঢাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে প্রথম দেখায় ৭ উইকেটে হারের পর আজ ৮ উইকেটে হারল মাশরাফিরা। একেক ম্যাচে একেক একাদশ নিয়ে ম্যাচ খেলা। সেরা একাদশ পাওয়া যায়নি বলেই কি সিলেট স্ট্রাইকার্সের এই অবস্থা?
'কিছুটা বলতে পারেন। এরকম যখন হারতে থাকেন তখন বেস্ট ইলিভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কি হয়। আমরা নিজেদের জায়গা থেকে ডেলিভার করতে পারছি না। এটাই মেইন ইস্যু। সবাই অনুশীলন করছি, ওখানে সব ঠিক আছে কিন্তু ম্যাচে সব ঠিক হচ্ছে না।'ঢাকায় প্রথম দুই ম্যাচে হেরে সিলেটেও মাশরাফিরা দেখল ডাবল হার। আর তাতেই হারের হালি পূর্ণ হয়ে গেছে। 'আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেটে আমাদের হোম , গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে। গতবার পারফরম করেছি দেখেই দর্শকরা এসেছে। এখানে প্রথম ম্যাচে এসেছিল। এবার ডে ম্যাচ বলে হয়ত কম এসেছে। আমরা পারফরম করলে আবার দর্শকরা আসবে। টানা হারের পেছনে মাশরাফির অধিনায়কত্ব ইস্যু প্রভাব ফেলছে? এই প্রশ্নের উত্তরে জাকির হাসান বললেন, 'না ওটা না, উনি তো গতবারও পারফর্ম করেছিল। আসলে ইস্যু ওটা না, আমরা সবাই ভালো খেলছি না, সবাই সবার থেকে পারফরম করতে পারছি না বলে এরকম হচ্ছে।'
