ফারুকি জুজুর সঙ্গে তামিমের আরও এক ভয় সাকিবের স্পিন বিষ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
ফারুকি জুজুর সঙ্গে তামিমের আরও এক ভয় সাকিবের স্পিন বিষ

ফারুকি জুজুর সঙ্গে তামিমের আরও এক ভয় সাকিবের স্পিন বিষ

ফারুকি জুজুর সঙ্গে তামিমের আরও এক ভয় সাকিবের স্পিন বিষ

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বিপিএল ফাইনালের খুব কাছে ফরচুন বরিশাল। টপকাতে হবে কেবল রংপুর রাইডার্সের বাঁধা। তবে দলের অন্যতম সেরা ব্যাটার ও অধিনায়ক তামিম ইকবালের দুর্বলতা যে ফজলহক ফারুকিতে, দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে যা বরিশালকে দিচ্ছে চোখ রাঙানি। তামিম-সাকিব নাকি তামিম-ফারুকি, বরিশালের হেড কোচ বলছেন দুই বছর আগের কথা। 

আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের খেলা হলেই ফারুকী জুজুতে ভুগতে দেখা যায় তামিম ইকবালকে। তামিমের ওপর ফজলহক ফারুকির আধিপত্য চলতেই থাকে। টানা চার ম্যাচে এক ফারুকির শিকার হয়েছিলেন তামিম, সাম্প্রতিক সময়ে ফারুকির বিপক্ষেই তামিম বেশি আউট হয়েছেন। একজন ব্যাটসম্যানের ওপর কোনো বোলারের চূড়ান্ত আধিপত্য বোধ হয় একেই বলে। এবার বিপিএলেও দেখা যাবে তামিম-ফারুকির লড়াই। ফারুকীর বিশেষ পরিকল্পনা নাকি তামিমের ছন্দহীনতা, সঙ্গে এবার যুক্ত হবেন সাকিব আল হাসানও। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারায় রংপুর রাইডার্সকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। তামিম ইকবালের দলের জন্য আগামীকালের লড়াইটা বেশ কঠিনই হতে যাচ্ছে।  সাকিবের বিপক্ষে এই বিপিএলেই তামিম হেরেছেন মনস্তাত্ত্বিক লড়াইয়ে। প্রথম ডেলিভারিতেই সাকিব পান তামিমের উইকেট। সাকিব-তামিমের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন ফরচুন বরিশাল দলের হেড কোচ মিজানুর রহমান বাবুল,
'এটা খুবই ভালো লাগে। আমার মনে হয় বরিশালের সমর্থকই বেশি। খুব উৎফুল্লভাবে আমাদের সমর্থন দেয়। আমরাও খুব উৎফুল্ল হই। দুজন বাংলাদেশের সেরা খেলোয়াড়। দুইজন দুই দলে, দুজনই চাইবে যার যার দলকে জেতাতে। আমরা আমাদের নিজেদের খেলাটাই উপভোগ করার চেষ্টা করি। তখন আমরা সাকিব বা তামিমের জিনিসটা মাথায় আনি না। যে দলে কাজ করি, আমি চাই তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। তামিম যখন ব্যাট করে দেখে না কে বল করছে। বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে না। ইদানীং খুবই দেখছি সাকিব-তামিম… স্বাভাবিক জায়গায় আসলে মনে হয় ভালো হয়।' 
ফারুকি-তামিম নাকি সাকিব-তামিম? এই লড়াইগুলো যেভাবে দেখছেন কোচ বাবুল, 'ফারুকির যে ব্যাপারটা, এটা আরও ২ বছর আগের ঘটনা। এখন সে অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থায় আছে। ২-৩ বছর আগের ঘটনা, এখন পুনরাবৃত্তি হওয়ার কোনো কারণ নেই। ভাই আমি তামিমরেই বুঝি, বরিশালরেই বুঝি। তামিম তামিমই হবে।'