বাড়তি টিকেট ফেরত দেয়ার অনুরোধ আইসিসির
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
বাড়তি টিকেট ফেরত দেয়ার অনুরোধ আইসিসির
বাড়তি টিকেট ফেরত দেয়ার অনুরোধ আইসিসির
নিজের দেশে পরবাসী ইংল্যান্ড দলের সমর্থকরা। কথাটা শুনতে হাসি পেলেও এমনটিই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে।
আগামী ১৪ তারিখ কার্ডিফে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আসর। এ নিয়েই শুরু হয়েছে টিকেট পাওয়ার লড়াই। এ যুদ্ধে আপাতত জয়ী ভারতীয় সমর্থকরা। এরপরেই আছে বাংলাদেশ আর ইংল্যান্ড দলের সমর্থকরা।
১৪ তারিখে ভারতের খেলা না হলেও আগে থেকেই টিকেট কিনে নিয়েছে ভারতীয়রা। এখানেই বিপাকে পড়েছে ইংল্যান্ড দলের সমর্থকেরা। এর মধ্যে আছে অন্য আট দলের সমর্থকরাও।
প্রথম সেমিফাইনালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষ দল কারা হবে সেটি জানা যাবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের পর। এই ম্যাচেরও প্রায় ৩৫ শতাংশ টিকেট ভারতীয়দের দখলে।
দ্বিতীয় সেমিফাইনালে ১৫ তারিখে এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচেরও প্রায় ৪০ শতাংশ টিকেট কিনে নিয়েছে ভারতীয় সমর্থকেরা। কম যায়নি বাংলাদেশীরাও। তবে পর্যাপ্ত পরিমানে টিকেট না পাওয়ায় হতাশ প্রবাসী বাংলাদেশীরা।
টুর্নামেন্টের শুরু থেকেই গ্যালারির বেশির ভাগ অংশ জুড়ে বাংলাদেশীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এদিকে গতকালকের ম্যাচের পর ডেভিড মিলার অভিযোগ করেছেন, ভারতীয় দর্শকদের অতিরিক্ত হইচইয়ের কারণে মনোসংযোগে বিচ্ছিন্ন ঘটে তাঁর। একই অভিযোগ ফাফ ডু প্লেসিসের।
আশঙ্কা করা হচ্ছে চড়া দামে কালোবাজারে বিক্রি হতে পারে এই দুই ম্যাচের টিকেট। আইসিসি তাই অনুরোধ করেছে বাড়তি টিকেট ফেরৎ দেয়ার জন্য।
