ভারত দুর্বল তো আমরাও দুর্বলঃ পাপন

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
ভারত দুর্বল তো আমরাও দুর্বলঃ পাপন

ভারত দুর্বল তো আমরাও দুর্বলঃ পাপন

ভারত দুর্বল তো আমরাও দুর্বলঃ পাপন

আইসিসির সঙ্গে ভারতের প্রস্তাবিত রাজস্ব কাঠামো নিয়ে চলছে টানাপোড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি চাচ্ছেন দ্রুতই এর সমাধান। তার মতে ভারতের দুর্বল হয়ে যাওয়া মানে বাংলাদেশেরও দুর্বল হয়ে যাওয়া। এই সমস্যা নিয়েই আলোচনা করতে বিসিবি সভাপতি অবস্থান করছেন এখন ভারতে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সি.ই.ও বিনোদ রায়ের সঙ্গে বৈঠকেও বসেছেন নাজমুল হাসান পাপন। আইসিসির ওয়ার্কিং গ্রুপের সদস্য হিসেবে এই মাসের মধ্যেই সমস্যাটির সমাধানের জন্যই পাপনের এই ঝটিকা ভারত সফর। ভারতীয় দৈনিক পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বিসিবি বস বলেন, 'ভারতের ক্ষতি হয় এমন কিছু করা যাবেনা। সুন্দর এবং সাবলীলভাবে কীভাবে এই রাজস্ব কাঠামো সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে সবাই চাচ্ছে মধ্যস্থতায় আসতে। কোন সদস্য দেশের ক্ষতি বিশেষ করে ভারতের কোন ক্ষতি তো আমরা চাইবোনা। তারা বিভিন্ন সময়ে আমাদের সাহায্য করেছে সমর্থন যুগিয়েছে। ভারত যদি দুর্বল হয়ে পড়ে তবে তার প্রভাব আমাদের উপরও পড়বে।' বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আরও জানান, 'আমিও বিশ্বাস করি রাজস্ব বন্টন ব্যবস্থা আরও কার্যকরী হওয়া দরকার। কিন্তু তার মানে এই না যে ভারতের অংশ থেকে তা কেড়ে নেয়া হবেনা। এমনটা মোটেও চাইনা আমরা।' শুধু বিনোদ রায়ই নয় বিসিবি বস নাগপুরে বৈঠক করেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গেও।