টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং

টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং

টস জিতলেন তামিম, করবেন আগে বোলিং

২০২৪ বিপিএল আসরের শুরুটা হয়েছে বেশ ঝাকানাকা মুডে। বাউন্ডারি লাইনে বাজানো হচ্ছে ঢাকঢোল, আর মাঠের খেলায় চার-ছক্কার ফোয়ারা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি লড়াইয়ে বিপিএলের দুই জায়ান্ট ফরচুন বরিশাল ও রংপুর রাইডার। সাকিব-তামিম আবারও একসাথে মাঠে, তবে এবার প্রতিপক্ষ হিসেবে।

মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়। এর আগে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের দলনেতা তামিম ইকবাল। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরা তামিমের।

বরিশাল-রংপুরের প্রতিদ্বন্দ্বীতা ছাপিয়ে এই হাই-ভোল্টেজ ম্যাচে আলোচনায় সাকিব-তামিমের লড়াই। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম‍্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।

টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে। 

রংপুর রাইডার্স একাদশ-

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ ও রাকিবুল হাসান।