টি-টোয়েন্টি দলে দুই প্রাক্তন সতীর্থ মিরাজ আর সাইফ

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 second ago
টি-টোয়েন্টি দলে দুই প্রাক্তন সতীর্থ মিরাজ আর সাইফ

টি-টোয়েন্টি দলে দুই প্রাক্তন সতীর্থ মিরাজ আর সাইফ

টি-টোয়েন্টি দলে দুই প্রাক্তন সতীর্থ মিরাজ আর সাইফ

[caption id="attachment_426" align="aligncenter" width="561"] কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন যুবদলের হয়ে, গলাগলি করে মিরাজ-সাইফের এবার লড়াই জাতীয় দলের জার্সিতে[/caption] সাইফুদ্দিন কি নিজেও জানতেন প্রস্তুতি ম্যাচে অংশ নিয়ে দেশে ফিরে আবারও তাঁকে ধরতে হবে লঙ্কার বিমান! টি-টোয়েন্টি দলের একজন পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই এবার কলম্বোর বিমানে চাপতে যাচ্ছেন অনুর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সদ্যই শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ এর হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো সাইফের দলে যায়গা পাওয়াটা সময়ের ব্যাপার ছিল। চার ম্যাচ খেলে ৭ উইকেট আর লোয়ার অর্ডারে ব্যাট হাতে তুলেছেন ঝড়। মূলত গত বছরের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাইফের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যই তাকে নিয়ে আসে পাদপ্রদীপের আলোয়। পাশাপাশি নতুন মুখ বলতে সেই সাইফুদ্দিনেরই একসময়ের অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, বন্ধু মেহেদী হাসান মিরাজ আর সানজামুল ইসলামও ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে। যদিও সানজামুল ছিলেন ওয়ানডে স্কোয়াডেও, তবে নামতে পারেনি কোন ম্যাচে। উইকেটরক্ষক মুশফিকুর রহিম কাঁধের চোটের কারণে ছিলেন না নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে। তিনি তো ফিরেছেনই সাথে তার বিকল্প হিসেবে নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে দলে। ওয়ানডে স্কোয়াডে থেকে এক ম্যাচও না খেলতে পারা রুবেল হোসেন জায়গা হারিয়েছেন টি-টোয়েন্টি দল থেকে। এছাড়া বাদ পড়েছেন শুভাগত হোম এবং তাইজুল ইসলাম। আগামী ৪ এবং ৫ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার টি-টোয়েন্টি একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শুভাশীষ রয়, সানজামুল ইসলাম