তানজিদ তামিমের ব্যাটে চট্টগ্রামের রক্ষা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
তানজিদ তামিমের ব্যাটে চট্টগ্রামের রক্ষা

তানজিদ তামিমের ব্যাটে চট্টগ্রামের রক্ষা

তানজিদ তামিমের ব্যাটে চট্টগ্রামের রক্ষা

২০২৪ বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামল দুর্দান্ত ঢাকা। টানা দশ হারে বিপর্যস্ত দলটি শেষ ম্যাচ জিতে স্বস্তি ফিরে পেতে চায়, বোলিং ইনিংসেই দেখা গেছে এর প্রতিফলন। ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন প্রাক্তন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এরপর অবশ্য তানজিদ তামিম-টম ব্রুসের ব্যাটে লড়াইয়ে ফিরে আসে ঘরের দলটি, এই দুইয়ের ৯৫ রানের অনবদ্য জুটি। একা হাতে লড়াই চালিয়ে ১৯ তম ওভারে গিয়ে উইকেট হারান ওপেনার তানজিদ হাসান তামিম। তার ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৬ ছক্কায়, যাতে চার ছিল কেবল ১টি। 

তানজিদ তামিমের ৭০, টম ব্রুসের ৪৮ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১৫৯ রান।  টসে জিতে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য ইনিংসের প্রথম বলেই হারায় ওপেনার সৈকত আলিকে। মোসাদ্দেক হোসেনের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন সৈকত। তিনে নামা জশ ব্রাউন বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করেন। এমন দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ব্রাউন উইকেটে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। তাসকিন আহমেদের স্লোয়ার বলে শট খেলতে গিয়ে কভারে ক্যাচ হন ১১ রানে থাকা ব্রাউন।  দলীয় ২৪ রানে দুই উইকেট খুইয়ে চট্টগ্রামের ইনিংস অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগছিল। তখনই ঘরের দলটির ত্রান কর্তা হয়ে আসেন তানজিদ তামিম ও টম ব্রুস। এই দুইয়ের ব্যাটে চট্টগ্রাম শুধু ঘুরেই দাঁড়ায়নি, রানের চাকা রেখেছেন সচল। তানজিদ তামিম দাপট দেখিয়ে পেয়েছেন এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটির দেখা, যা তিনি পূর্ণ করেন ৩৬ বলে। ফিফটির পর অবশ্য আরও ভয়ংকর রূপ নেন তানজিদ তামিম।  স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে তামিম পঞ্চাশ পেরিয়ে গেলেও ২ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান টম ব্রুস। দুর্দান্ত ঢাকার জিম্বাবুইয়ান রিক্রুট শন উইলিয়ামস নিজের কোটা শেষ করতে এসেই শিকার করেন ৪৮ রানে থাকা ব্রুসের উইকেট। আর তাতেই ভাঙে তামিম-ব্রুসের গড়া ৯৫ রানের জুটি, মাত্র ৬৮ বল খেলে তারা দলকে এনে দিয়েছেন স্বস্তি। টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের পথে।  আগের ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলা রোমারিও শেফার্ড আজ ৩ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক শুভাগত হোমও সাজঘরে ফিরে গেছেন দ্রুত। শরিফুল ইসলামের প্রথম শিকার হওয়ার আগে চট্টগ্রামের অধিনায়ক করেন ৯ রান। এরপর তানজিদ তামিমকেও বিদায় করেন শরিফুল। ৭০ রানে প্যাভিলিয়নে ফেরা তামিম ৫১ বলে ৬ ছক্কা ও ১ চারে এই ইনিংস খেলেন।