শ্রীলঙ্কা দলের বড় দায়িত্ব নিয়ে সিলেটে জয়সুরিয়া

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 41 minutes ago
শ্রীলঙ্কা দলের বড় দায়িত্ব নিয়ে সিলেটে জয়সুরিয়া

শ্রীলঙ্কা দলের বড় দায়িত্ব নিয়ে সিলেটে জয়সুরিয়া

শ্রীলঙ্কা দলের বড় দায়িত্ব নিয়ে সিলেটে জয়সুরিয়া

শ্রীলঙ্কার টিম কনসালটেন্টের দায়িত্ব পাওয়া সনাথ জয়সুরিয়া আজ আসলেন বাংলাদেশে। গতরাতে বাংলাদেশের বিপক্ষে তার দল পেয়েছে ৩ রানের রোমাঞ্চকর জয়। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লঙ্কান কিংবদন্তি। হাসারাঙ্গা, ম্যাথুসদের আরও ভালো করার পথ দেখিয়ে দিতেই সিলেটে জয়সুরিয়ার আগমন। 

আগামীকাল বাংলাদেশ–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সিলেটের টিম হোটেলে এসে পৌঁছান শ্রীলঙ্কার ক্রিকেট পরামর্শক সনাথ জয়সুরিয়া। গতরাতে জাকের আলি অনিকের ব্যাটিং দেখা জয়সুরিয়া জানালেন বাংলাদেশ এই সিরিজে ঘুরে দাঁড়াবে, 
'হ্যাঁ জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে।'
বাংলাদেশের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে দাঁড়িয়ে কুশল মেন্ডিস আর সাদিরা সামারাবিক্রমা হাঁকিয়েছেন ফিফটি। শেষদিকে অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দেন ২০৬ রানের বড় সংগ্রহ। নিজ দেশের ব্যাটারদের পারফর্ম্যান্সে মুগ্ধ হওয়া জয়সুরিয়া বললেন, 
'ভালো ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান  করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে।'
শ্রীলঙ্কার টিম কনসালটেন্ট হয়ে বাংলাদেশে আসা জয়সুরিয়া জানালেন তার দায়িত্ব কি এখানে, 'আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করব।'