সম্মানের সাথেই বিদায় আফ্রিদির
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
সম্মানের সাথেই বিদায় আফ্রিদির
সম্মানের সাথেই বিদায় আফ্রিদির
বুম-বুম খ্যাত আফ্রিদির বিদায়টা সম্মানের সাথেই দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। তবে বিদায়টা সেভাবে হয়নি। খেলবোনা-খেলছিনা এভাবেই বলা চলে।
তবে এ ব্যাপারে খোদ আফ্রিদিই প্রশ্ন তুলেছিলেন কিছুদিন আগে যে, সম্মানের সঙ্গে বিদায় দেয়া হয়না পাকিস্তানি ক্রিকেটারদের। আফ্রিদির কথায় কি পিসিবি নড়েচড়ে বসেছেন তা এখনো জানা না গেলেও শুধু আফ্রিদি একা নন! তার সাথে আছেন মোঃ ইউনুস খান আর মিসবাহ উল হকও!
পাকিস্তান বোর্ড এক বিবৃতিতে জানান, সম্মানের সঙ্গেই বিদায় জানানো হবে তাদের। তবে কখন বা কিভাবে সেটি এখনো নিশ্চিত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি নির্বাহি কমিটি'র চেয়ারম্যান নাজাম শেঠি তার এক টুইট বার্তায় বলেন, 'আফ্রিদির সাথে আমার আলাপ হয়েছে। তাকে কিভাবে সম্মান জানানো যায় সে ব্যাপারেও কথা হয়েছে তার সাথে। তাকে শুভেচ্ছা জানিয়েছি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির শুভেচ্ছা দূত হওয়ার জন্য।'
ধারনা করা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ দিয়েও বিদায় জানানো হতে পারে আফ্রিদিকে। সেক্ষেত্রে মাঠ খেলে আফ্রিদিও বিদায় নিতে পারবেন সন্তুষ্টচিত্তে।
