সিপিএল মাতাতে দেশ ছাড়ছেন মিরাজ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
সিপিএল মাতাতে দেশ ছাড়ছেন মিরাজ
সিপিএল মাতাতে দেশ ছাড়ছেন মিরাজ
ক’দিন আগেই বিসিবিতে সংবাদ সম্মেলনে মিরাজ বলছিলেন, আশা করি বিসিবি আমাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার অনুমতি দিয়ে দিবে। এবং হলোও তাই। গতকাল রোববার বিসিবি প্রধান আনুষ্ঠানিক ভাবে মিরাজের সিপিএলে খেলার অনুমতি পত্রে স্বাক্ষর করে দিলেন।
মিরাজের আশা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।
এবারই প্রথমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন টাইগার এই তরুণ অলরাউন্ডার। এর আগে তামিম এবং সাকিব খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
যদিও নিলামে মিরাজের নাম ছিলোনা। অষ্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ খেলার কথা ছিলো ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে। হগ পারিবারিক কারণে খেলতে অপারগতা জানালে ত্রিনিবাগো দল মিরাজকে দলে ভেড়ায়।
সিপিএলে দল পেয়ে মিরাজ জানায়, ‘সিপিএলে খেলার জন্য আমি অপেক্ষায় আছি। সেখানে অনেক ভালো ভালো ক্রিকেটারদের সাথে খেলতে পারবো। আশা করি দারুণ কিছু শিখতে পারবো।’
এবারের আসরে শুধু মিরাজই নন, জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন সাকিব আল হাসানও। জ্যামাইকার সাথে যোগ দিতে ২৯ জুলাই দেশ ছাড়বেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এই নিয়ে তৃতীয় বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব।
সাকিব-মিরাজ দুজনেই অনাপত্তি পত্র পেয়েছেন ১৫ আগস্ট পর্যন্ত। কেননা এর পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ রয়েছে। সিপিএলের এবারের আসর শুরু হবে ৪ আগস্ট। এদিন সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে খেলতে নামবে মিরাজের দল ত্রিনিবাগো নাইট রাইডার্স।
