সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই লিটনের, রাসেলে রেখেছিলেন আস্থা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoসেঞ্চুরি মিসের আক্ষেপ নেই লিটনের, রাসেলে রেখেছিলেন আস্থা
সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই লিটনের, রাসেলে রেখেছিলেন আস্থা
লিটন দাস ওপেন করতে নেমে আউট হয়েছেন ইনিংসের ১৯ তম ওভারে। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরাজয় ১২ রানের। ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণীতে কথা বলে সোজা লিটন আসলেন সংবাদ সম্মেলনে। প্যাড খোলারও সময় পাননি অধিনায়ক লিটন, সংবাদ সম্মেলনে এসেও ছিলেন না হাসি-খুশিতে। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও লিটন বলে গেলেন ম্যাচ জিতলে আরও ভালো লাগতো তার।
শেষ ওভারে কুমিল্লার দরকার ছিল ২৫ রান, ওভারের প্রথম ডেলিভারিতেই ৮৫ রানে থাকা লিটন দাসের স্টাম্প ভাঙেন তানজিম সাকিব। ওভারের শেষ বলে ফেরান আন্দ্রে রাসেলকে। জোড়া উইকেট নিয়ে মাত্র ১২ রান খরচ করেন সাকিব। সিলেট ম্যাচ জিতে নেয় ১২ রানে। সংবাদ সম্মেলনে লিটন দাসকে প্রথম প্রশ্ন করা হয়- শতক হাত ছাড়ার আক্ষেপ আছে আপনার?'না, ম্যাচ হেরে গিয়েছি। সেই আক্ষেপ আছে। ভালো লাগে রান পেলে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। ম্যাচ জিতলে আরও ভালো লাগত।'লিটন দাসের বিশ্বাস ছিল আন্দ্রে রাসেল ম্যাচ ছিনিয়ে নিতে পারবেন। আর এ কারণেই ১৯তম ওভারে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও লিটন নেননি। বরং ডট খেলিয়ে স্ট্রাইকে রেখেছেন আন্দ্রে রাসেলকে।
'আমার বিলিভ ছিল রাসেল ওই ওভারে ম্যাচ কাভার করে দেবে। কিন্তু সে মারতে পারছিল না। আজ হয় নাই। সব কিছু কী আপনি চাইলেই পাবেন নাকি। আমি যদি আউট হয়ে যেতাম, হতেও তো পারত। অধিনায়ক হিসেবে আমি বিশ্বাস করছিলাম, আমার খেলোয়াড় আমাকে ম্যাচ জেতাবে। পারেনি। পরের ম্যাচ জেতাবে।'১৭৮ রান টপকাতে নেমে অধিনায়ক লিটন দাস একাই করেন ৮৫ রান। আন্দ্রে রাসেল ছন্দে থেকেও ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। ১৪ বলে ২৩ করে আন্দ্রে রাসেল ফিরে যান প্যাভিলিয়নে।
