সাকিবকে আড়ালে রেখে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন তামিম

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 hours ago
সাকিবকে আড়ালে রেখে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন তামিম

সাকিবকে আড়ালে রেখে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন তামিম

সাকিবকে আড়ালে রেখে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন তামিম

হাই-ভোল্টেজ ম্যাচে আলোচনায় ছিল সাকিব-তামিমের লড়াই। ব্যাট হাতে সাকিব নিষ্প্রভ থাকলেও বোলিংয়ে এসেই শিকার করেন উইকেট। তামিমও পেয়েছেন রানের দেখা, প্রত্যাবর্তনের গল্প এঁকেছেন ধ্রুপদী ৩৫ রানের ইনিংসে। ম্যাচে তার দল বরিশাল জিতল ৫ উইকেটে। রংপুর হারলেও বল হাতে সাকিব আল হাসান ও হাসান মুরাদ ছিলেন দুর্দান্ত। তামিমের ঝড়ো শুরুর পর মাহমুদউল্লাহ রিয়াদ দেখালেন ঝড়ো ফিনিশিং। 

উইকেট হারিয়ে ইনিংসের শুরু হয়েছিল রংপুর রাইডার্সের, বিপরীতে ফরচুন বরিশালের ইনিংস শুরু হল তামিমের ব্যাটে বাউন্ডারিতে। এই বাউন্ডারি অবশ্য ভাগ্যক্রমেই পেয়ে যান তামিম। রংপুর রাইডার্সের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে এভাবেই বরিশালের ইনিংসের সূচনা।
 
View this post on Instagram
 

A post shared by cricket97 (@cricket97bd)

ইব্রাহিম জাদরান আর তামিম ইকবালের ওপেনিং জুটির দাপট চলে এদিন মিরপুরে। লো-স্কোরিং ম্যাচে দ্রুতই ব্রেকথ্রু লাগবে রংপুরের। কিন্তু প্রথম চার ওভারে বরিশালের সংগ্রহ ৩১। পরের ওভারে অ্যাকশনে সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলেই সাকিব ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান বরিশালের আফগান ওপেনার ইব্রাহিমকে। ১২ রানে ইব্রাহিম উইকেট হারালে ভাঙে ৩২ রানের উদ্বোধনী জুটি। তামিমের বিপক্ষে এরপর আরও এক ওভার বল করে উইকেট নিতে পারেননি সাকিব। তবে আসল কাজটা করে দিলেন মোহাম্মদ নবী। এগিয়ে এসে বড় শট খেলার চেষ্টা করে বলে ব্যাটের সংস্পর্শ করতে ব্যর্থ তামিম, হয়েছেন স্টাম্পড। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস সাজান তামিম। বেশ দীর্ঘ সময় পরই বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম। বরিশালের অধিনায়ক তামিম আজকের আগে সর্বশেষ ক্রিকেট ম্যাচ খেলেন বিশ্বকাপ শুরুর আগে গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে তামিম শুরু থেকেই খেলেছেন দারুণ সব স্ট্রোক্স। এরপর সৌম্য সরকার উইকেটে এসে বিদায় নিলেন দ্রুতই। হাসান মুরাদের বলে বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় টপ এজ হয়ে ক্যাচের শিকার ১ রানে থাকা সৌম্য। শুরুটা ভালো করেও ২০ রানের বেশি পাননি মেহেদী হাসান মিরাজ। হয়েছেন হাসান মুরাদের দ্বিতীয় শিকার। ধীরগতির ইনিংসে মুশফিকের রহিম চেয়েছিলেন দলকে জয়ের পথে নিয়ে যেতে। কিন্তু বিপত্তি বাঁধালেন সাকিব। নিজের কোটার শেষ ওভার করতে এসে মুশফিকের মিডল স্টাম্প তুলে ফেললেন। উইকেট খুইয়ে ফেলার আগে মুশফিকের ব্যাট থেকে ২৬ বলে আসে ২৭ রান।  সাকিব আল হাসান এদিন ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় দখলে নেন দুই উইকেট। রংপুরের আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ১৭ রানের বিনিময়ে শিকার করেন সাকিবের সমান দুই উইকেট। বরিশালের জয়ের বাকি কাজটা শেষ করে আসেন শোয়েব মালিক ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।  ১৯.১ ওভারেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বরিশাল। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ম্যাচের ফিনিশিং। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৩ রান। মেহেদীর প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছয় হাঁকিয়ে ৫ উইকেটের জয় নিশ্চিত করলেন রিয়াদ। ১১ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে থাকেন অপরাজিত। অপর প্রান্তে থাকা শোয়েব মালিক ১৮ বলে ১৭ রান নিয়ে মাঠ ছাড়েন।