সাকিবের ফর্মে ফেরার দিনে রংপুরের ১৭৫

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
সাকিবের ফর্মে ফেরার দিনে রংপুরের ১৭৫

সাকিবের ফর্মে ফেরার দিনে রংপুরের ১৭৫

সাকিবের ফর্মে ফেরার দিনে রংপুরের ১৭৫

সিলেট ঘুরে অবশেষে মিরপুর হোম অব ক্রিকেটে ফিরল বিপিএল আসর। কিন্তু বাবর আজম রয়ে গেলেন তার পুরানো রূপেই। পরপর দুই ম্যাচে ৪৭ রানের ইনিংসে বিদায় নিতে হয় বাবরকে। সাকিব আল হাসান ব্যাট হাতে আজ ছিলেন দুর্দান্ত। সাকিবের তাণ্ডব অল্পতে থেমে গেলেও ইনিংস ফিনিশ করে আসেন অধিনায়ক সোহান ও মোহাম্মদ নবী। দুর্দান্ত ঢাকার সামনে ১৭৬ রানের বড় টার্গেট। 

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলা বাবর আজম প্যাভিলিয়নে যান আগের ম্যাচের মতোই আক্ষেপ নিয়ে। ব্যাট হাতে সাকিব আল হাসান ছন্দ খোঁজে পেলেও ইনিংস পঞ্চাশের দিকে টেনে নিয়ে যেতে পারেননি। সাকিব ২০ বলে ৩৪ করে ফিরলে রংপুরকে ১৭৫ রানের সংগ্রহ এনে দিতে দারুণভাবে অবদান রাখেন মোহাম্মদ নবী ও অধিনায়ক নুরুল হাসান সোহান। নবীর ব্যাট থেকে ২৯ রানের ক্যামিও, যা তিনি করেন কেবল ১৬ রানে। সাথে সোহান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।  দিনের প্রথম ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। রনি তালুকদার ওপেন করতে আসেন বাবর আজমের সাথে। এই জুটি বেশ দেখে-শুনে ঢাকার বোলারদের মোকাবিলা করলেও শুরুতে রানের গতি বাড়াতে পারেননি। সময়ের ব্যবধানে তারা ছুটিয়েছেন রানের ফোয়ারা। পাওয়ার প্লের ৬ ওভারে বাবর-রনি মিলে স্কোরবোর্ডে জমা করে ৫০ রান। এই জুটি জমে গিয়ে রংপুরের রান যখন ৬৭, তখন ঢাকার ত্রান কর্তা হয়ে আগমন ঘটান আরাফাত সানি। লেগ বিফোরের ফাঁদে ফেলেন ৩৯ রানে থাকা রনি তালুকদারকে। ২৪ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান এই ইনিংস। আগের ম্যাচে চারে নেমে গোল্ডেন ডাক হওয়া সাকিব আল হাসানকে আজ দেখা গেল তার চিরচেনা ৩ নম্বরে। শুরুটা ধীরগতির হলেও সাকিব স্ট্রোক্স দেখিয়েছেন ইনিংসের ১৪তম ওভারে। চতুরঙ্গ ডি সিলভাকে এই ওভারে খরচ করান ১৫ রান। ব্যক্তিগত ১৫ রানে অবশ্য সাকিবের ক্যাচ ছেড়ে ছয় বানিয়ে দেন গুলবেদিন নাইব। অধিনায়ক মোসাদ্দেক নিজের কোটার শেষ ওভার করতে এসে শিকার করেন দুই সেট ব্যাটারকে। ওভারের প্রথম বলেই ফিফটি মিসের আক্ষেপে ফেলেন বাবর আজমকে। আগের ম্যাচেও ৪৭ রানে বিদায় নেওয়া বাবর এই ম্যাচে যেন করলেন কার্বন কপি। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি। মোসাদ্দেকের আগের বল ছয় হাঁকিয়ে পরের ডেলিভারতেও ছয়ের চাহিদায় সাকিব বাউন্ডারি লাইনে হন ক্যাচ। থামে তার ৩৪ রানের ক্যামিও ইনিংস। মাত্র ১ বাউন্ডারি মারা সাকিব এদিন ৬ হাঁকিয়েছেন ৩টি। যা ইনিংসের সর্বোচ্চ। ২০ বলে খেলা সাকিব ৩৪ রান করেন ১৭০.০০ স্ট্রাইকরেটে। সাব্বির হোসেন বিপিএল অভিষেকের দ্বিতীয় বলেই পেয়ে যান উইকেট শিকারের স্বাদ। ধুঁকতে থাকা আজমতউল্লাহ ওমরজাই ফিরলেন সাব্বিরের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে। ৭ বল খেলা ওমরজাই আজ ৩ রানের বেশি করতে পারেননি। এরপর অবশ্য অধিনায়ক নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী মিলে রংপুরের ব্যাটিং ইনিংস শেষ করে আসেন।