সাকিব ভাইয়ের মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ: সোহান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 7 minutes ago
সাকিব ভাইয়ের মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ: সোহান
সাকিব ভাইয়ের মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ: সোহান
চোখের সমস্যায় ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যে নেই সাকিব আল হাসান। গেল কয়েক ম্যাচ ধরে রংপুর রাইডার্স দলে সাকিবের ভূমিকা অলরাউন্ডার ছেড়ে কেবলই বোলার। তবুও যে সেরা একাদশে সাকিবকে সব ম্যাচে চান অধিনায়ক নুরুল হাসান সোহান। অভিজ্ঞ এই ক্রিকেটারকে নিয়ে সোহানের করা একটি মন্তব্যই পরিষ্কার করে দেয় সবকিছু, 'আমাদের দলের জন্য সাকিব ভাইয়ের মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ'।
রংপুর রাইডার্স দলের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান। এই দলে সাকিবের অভাব পূরণ অন্য কাউকে দিয়ে সম্ভব নয়। তাইতো সাকিবকে যেকোনো মূল্যে মাঠে চায় রংপুর। সাকিব আজও ব্যাটিংয়ে না নামা নিয়ে অস্বস্তি দেখছেন না সোহান। সাকিবের প্রস্তুতির প্রশংসা শোনা গেল সোহানের কণ্ঠে। সামনের ম্যাচ গুলোতে আরও ভালো সাপোর্ট চান সাকিবের কাছ থেকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ৮ রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। সেখানেই জানালেন সাকিব আল হাসানকে নিয়ে তাদের পরিকল্পনার কথা,'সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। স্টিল এখনও অলরাউন্ডার। কিন্তু উনি চোখের সমস্যার জন্য একটু লড়াই করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমাদের দলের জন্য মাঠে তার উপস্থিত থাকাটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট।'চোখের সমস্যা মানিয়ে নিতে মরিয়া সাকিব আল হাসান, দল ছাড়া অনুশীলনে সময় কাটাচ্ছেন। চোখের সমস্যা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু দিন সময় লাগবে তার। রংপুর রাইডার্সের বিশ্ব সেরা অলরাউন্ডার কবে থেকে নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন? অধিনায়ক সোহানের কণ্ঠে শোনা গেলে সবশেষ আপডেট,
'আমার কাছে মনে হয় যে, প্র্যাকটিস করতেছে। নিজে-নিজেও প্র্যাকটিস করতেছে। এমনকি অফ ডেতেও প্র্যাকটিস করতেছে। আমার কাছে মনে হয়, এটা বেটার হচ্ছে আস্তে আস্তে। ইনশাল্লাহ টুর্নামেন্টের শেষ দিকে পুরো দমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পারব।'
সাকিবকে শেষ ওভারে বোলিংয়ে আনার পরিকল্পনা আগেই করে রেখেছিলেন অধিনায়ক সোহান, 'এটা আগে থেকেই প্ল্যান করা ছিল সাকিব ভাই লাস্ট ওভারে আসবে এবং….। (যদি ব্যবধান কম থাকত) আমার কাছে মনে হয় যে পরিস্থিতি অনুযায়ী তখন আমরা ঠিক করতাম। ইভেনচুয়ালি এটাই আমাদের প্ল্যান ছিল সাকিব ভাই বা শেখ মেহেদী যে কেউ শেষ ওভার করবে।'
