সাকিব, মেহেদীর তাণ্ডবে রংপুরের টানা দুইশো

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
সাকিব, মেহেদীর তাণ্ডবে রংপুরের টানা দুইশো

সাকিব, মেহেদীর তাণ্ডবে রংপুরের টানা দুইশো

সাকিব, মেহেদীর তাণ্ডবে রংপুরের টানা দুইশো

চট্টগ্রামের ঐতিহাসিক ব্যাটিং স্বর্গে রংপুর রাইডার্সের ব্যাটারদের যা একটু সমস্যায় ফেলেছেন কেবল লুক উড। রংপুরের হারানো প্রথম ৩ উইকেটের সবকটিই যায় উডের দখলে। কিন্তু এর আগেই যে সাকিব আল হাসান চালিয়ে যান তাণ্ডব। ব্যাটিং ছন্দে ফেরা সাকিব আজ ছিলেন আরও দুর্দান্ত মেজাজে, চার-ছয়ের বন্যা বইয়ে দেন। সাকিবের কাছে এদিন বেদম প্রহারের শিকার হন খুলনার স্পিনার নাসুম আহমেদ। মাত্র ২০ বলে ফিফটি হাঁকিয়ে সাকিব ছুঁয়েছেন এবারের আসরের দ্রুততম ফিফটি। আর তাতেই রংপুর পেল ২১৯ রানের পাহাড়সম সংগ্রহ। 

সাকিব আল হাসানের ৬৯ রানের ইনিংস আসে কেবল ৩১ বলে। সমান ৬টি চার ও ছক্কায় এই অতিমানবীয় সাজান সাকিব। তার সাথে জুটি গড়ে শেখ মেহেদী হাসানও এদিন খুলনার বোলারদের শাসন করেন। ৩৬ বল খেলা মেহেদী প্যাভিলিয়নে যান নামের পাশে ৬০ রান নিয়ে। সাকিব-মেহেদীর ৫৪ বলে পাওয়া ১০৯ রানের জুটিতেই দুইশো রানের পথে এগিয়ে যায় রংপুর। শেষদিকে ডোয়াইন প্রিটোরিয়াসকে নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংস ফিনিশ করে আসেন। ৫ উইকেট হারিয়ে রংপুর রাইডার্স পায় ২১৯ রানের বড় সংগ্রহ।  টসে জিতে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার রনি তালুকদারকে। ইংলিশ পেসার লুক উড বিপিএলে নিজের প্রথম ওভারেই ভাঙেন রনি তালুকদারের স্টাম্প। ৭ বল খেলা রনি ৫ রানের বেশি পাননি। তিনে নামা সাকিব বিপর্যয় বুজতে দেননি দলকে। প্রথম ৬ বলেই সাকিবের রান ১৫। লুক উড নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবারও বোল্ড করে দখলে নেন উইকেট। এবার লুকের ঝুলিতে যান ৪ রানে থাকা রেজা হেনড্রিক্স।  পাওয়ার প্লের শেষ ওভারে নাসুম আহমেদকে অ্যাকশনে নিয়ে আসে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু নাসুম অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। সাকিব আল হাসান একাই নাসুমের এই ওভার থেকে তুলে নেন ২৬ রান। সাকিব ডট দিয়েছেন কেবল পঞ্চম বল, বাকি পাঁচ বলে ৩ ছয় ও ২ চার হাঁকিয়ে নাসুমকে দিলেন বিপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড।  মাত্র ২০ বলে সাকিব আল পেয়েছেন এবারের আসরে নিজের প্রথম ফিফটি। এবারের বিপিএলে এখন পর্যন্ত এটিই দ্রুততম ফিফটির রেকর্ড। ৪ চার ও ৫ ছক্কায় সাকিব পূর্ণ করেন পঞ্চাশ। নিজের দ্বিতীয় ওভার করতে এসেও নাসুম করেন ২৬ রান। দুই ওভারে ৫২ রান খরচ করা নাসুম অবশ্য তিন নম্বর ওভারে এসে খরচ করেন কেবল ৩। ফিফটির পর আরও ভয়ংকর রূপ নেন সাকিব। রীতিমতো ঝড় বইয়ে দেন সাগরিকায়।  তবে বল হাতে শুরুতে দাপট দেখানো লুক উড নিজের দ্বিতীয় স্পেলে এসেই বিদায় করেন সাকিবকে। এক্সট্রা কভার অঞ্চলে দাঁড়িয়ে এভিন লুইস থামান সাকিবের অসাধারণ ইনিংস। ব্যক্তিগত ৬৯ রানে সাকিব ফিরলে ভাঙে মেহেদীর সঙ্গে ১০৯ রানের জুটি। যা আসে কেবল ৪৮ বলে। সাকিবের বিদায়ের পর মেহেদী হাসান পেয়েছেন ফিফটির দেখা, মাত্র ২৮ বলে।  নিজের আগের দুই ওভারে ২৬ করে মোট ৫২ রান খরচ করা নাসুম আহমেদই ফিরিয়ে দেন মেহেদী হাসানকে। ৬০ রানে থাকা মেহেদীর উইকেট নিশ্চিত করতেও এভিন লুইস লুফে নেন আরও এক ক্যাচ। পরের ওভারে নেই জিমি নিশামও, আগের ম্যাচে ফিফটি রানের ইনিংস খেলা নিশাম আজ ১৩ রানের বেশি করতে পারেননি। তার ১৫ বলের ইনিংসে ৬ ছিল কেবল ১টি। নিশামকে ফিরিয়ে অবশ্য বিপিএলের প্রথম খেলতে নামা নাহিদ রানা পান উইকেটের দেখা।  বল হাতে গতির ঝড় তোলা নাহিদ ৪ ওভারে এদিন খরচ করেন ৩৩ রান। বিনিময়ে দখলে নিয়েছেন জিমি নিশামের গুরুত্বপূর্ণ উইকেট। শেষবেলায় নুরুল হাসান আর ডোয়াইন প্রিটোরিয়াস মিলে রংপুরকে দুইশো ছাড়িয়ে নেন। নির্ধারিত ২০ ওভারে ২১৯ রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস। টানা দুই ম্যাচে দুইশোর বেশি সংগ্রহ পেল দলটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকা পর্বের শেষদিনে রংপুর রাইডার্স করেছিল ২১১ রান।