সাদা আর রঙ্গিন দুই পোশাকের কাপ্তান যখন একই দলে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
সাদা আর রঙ্গিন দুই পোশাকের কাপ্তান যখন একই দলে
সাদা আর রঙ্গিন দুই পোশাকের কাপ্তান যখন একই দলে
[caption id="attachment_713" align="aligncenter" width="460"]
কাঁধে কাঁধ মিলিয়ে দুই ফরম্যাটের কাপ্তান মাঠ মাতাবেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। [/caption]
বাংলাদেশী ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের তালিকার একদম উপরের সারিতে সন্দেহাতীতভাবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) থাকবেই। আর সেই প্রতিযোগীতার গুরুত্ব আরও বেড়ে গেলো জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের একই দলে যোগ দেওয়ায়।
সদ্যই টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া বাংলাদেশী কাপ্তান মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দেয়ার খবর জানা গিয়েছিল আগেই। রোববার দুপুরে সিসিডিএম কার্যালয়ে রূপগঞ্জের হয়ে নাম নিবন্ধন করলেন মুশফিকুর রহিম নিজেও। আগের মৌসুমটায় মুশফিক ছিলেন ঢাকা মোহামেডানে। ফলে দুই পোশাকের দুই দলপতিই খেলছেন এবার একই দলের হয়ে।
নতুন ক্লাবের হয়ে নিজের ইচ্ছা বা চ্যালেঞ্জের জায়গাটা মুশফিক বর্ণনা ঠিক এভাবেই,
'নতুন বছর মানেই নতুন চ্যালেঞ্জ। নতুন ক্লাবে যোগ দেয়ায় তাদের এবং ব্যক্তিগতভাবে আমার নিজেরও কিছু লক্ষ্য থাকবে। লক্ষ্য পূরণ করতে পারবো এমনটাই আশা। খুব শক্তিশালী দল না হলেও আমাদের দলটা নেহায়েত খারাপ নয়। সিনিয়র-জুনিয়র মিলিয়ে এখন পালা মাঠে পারফর্মের।'
জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করা মুশফিকের ঘরোয়া রেকর্ডও দুর্দান্ত। ঘরোয়া অথবা আন্তর্জাতিক মুশফিকুর রহিমের চেষ্টা থাকে নিজের সেরাটা দেয়ার,
'দুটোকেই এক চোখেই দেখি। জাতীয় দলে যেখানে দায়িত্বটা থাকে অন্যদের চেয়ে ভাল করার সেখানে পারশ্রমিকজনিত কারণে ব্যাপারটা অন্যরকম। তবে, মূল বিষয় একটাই। পারফরম্যান্স দিয়েই আস্থার প্রতিদান দিতে হয়। আর আমাদের চেষ্টাটাও সেক্ষেত্রে শতভাগই থাকে।'
মাশরাফি বিন মর্তুজা যেখানে কলাবাগান ছেড়ে এসেছেন রুপগঞ্জে, মুশফিক এসেছেন মোহামেডান ছেড়ে। দুই কাপ্তানের একদলে থাকাটার অনুভুতিটা কেমন, এমনটা জানতে চাইলে মি. ডিপেন্ডেবল জানান,
'এবারই প্রথম খেলছি একসাথে। তার মত একজনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে একই ক্লাবে খেলতে পারাটা অনেক বড় সম্মানের। মৌসুমটা যেন স্মরণীয় করে রাখতে পারি আমাদের চেষ্টাটা থাকবে সেভাবেই নিজেদের নৈপুণ্য প্রদর্শন করার।'
লিজেন্ডস অফ রূপগঞ্জে থাকার কথা শোনা গেলেও মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত যোগ দিয়েছেন আবাহনী লিমিটেডে। সাকিব আল হাসানকে গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে ভেড়ালেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত থাকায় খুব কম ম্যাচেই ডিপিএলে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
১২ই মে থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ আসর। বুধবারের প্রথম ম্যাচেই মাঠে নামছে ম্যাশ-মুশির লিজেন্ড অফ রূপগঞ্জ। তবে জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশী থাকতে পারছেন না ডিপিএলের মাঠে তেমনটা নিশ্চিতই। আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ইয়র্কশায়ারে ক্যাম্পিংয়ের কারণে ২৬শে এপ্রিল দেশ ছাড়ছে টাইগার দল।
