রিয়াদের শেষ ইনিংসটা তরুণদের জন্য 'অনুপ্রেরণাদায়ক'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago
রিয়াদের শেষ ইনিংসটা তরুণদের জন্য 'অনুপ্রেরণাদায়ক'
রিয়াদের শেষ ইনিংসটা তরুণদের জন্য 'অনুপ্রেরণাদায়ক'
বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন তারকা খালেদ মাহমুদ সুজন এবারের বিপিএলেও দুর্দান্ত ঢাকার হেড কোচ। তার অধীনেই খেলছে নাইম শেখ, মোসাদ্দেক, তাসকিনরা। সিলেটের বিপক্ষে বিপিএলের ৩০ জানুয়ারির ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৫১ রানের দাপুটে ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন খালেদ মাহমুদ। তার মতে, রিয়াদের এই অনবদ্য ইনিংস তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক। বিপিএলে স্থানীয় তরুণদের ম্যাচ জেতানো পারফর্ম্যান্স বারবার দেখতে চান সুজন।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল না বিপিএলের কোনো ম্যাচ। তবে প্রায় সব দলেরই পা পড়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। একে-একে শেষ হয়েছে সবার অনুশীলন। যখন গণমাধ্যমের সামনে কথা বলতে আসলেন দুর্দান্ত ঢাকার হেড কোচ খালেদ মাহমুদ সুজন, তার কাছে ছুঁড়ে দেওয়া হয় রিয়াদের খেলা শেষ ইনিংস ও তরুণ ক্রিকেটারদের নিয়ে প্রশ্ন। সুজনের ভালো লাগছে, এবারের আসরে স্থানীয় ও তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স দেখে। রিয়াদের ৫১ রানের ইনিংসকে দেখছেন তরুণদের অনুপ্রেরণা হিসেবে।'আমি ভালোটা দেখি যে আমাদের লোকাল ছেলেদের পারফরম্যান্সটা। মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করল এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, আমি বলব তরুণদের জন্য। যারা তরুণ যারা খেলছে, তাদের জন্য অনুপ্রেরণাদায়ক ইনিংস যেভাবে সে ব্যাট করেছে। এভাবে এমন ফ্রি ব্যাটিং করা দারুণ, আসলে আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি।'সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিনিশিংয়ে ঝড় তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে হাঁকান পঞ্চাশ, যা এবারের বিপিএলে রিয়াদের প্রথম ফিফটি। রিয়াদের ব্যাটিং শো’তে শেষ ৩ ওভারে আসে ৫২ রান, ফরচুন বরিশাল পায় ১৮৬ রানের বড় সংগ্রহ। আরও একবার ফিনিশিংয়ে রিয়াদের প্রশংসনীয় ইনিংস। সুজন চান, রিয়াদের মতো অন্য স্থানীয় খেলোয়াড়রদের থেকেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ তামিম, শাহাদাত হোসেন দিপু, দুর্দান্ত ঢাকার মোহাম্মদ নাইম শেখদের ব্যাটিংও খালেদ মাহমুদ সুজনের মন ছুঁয়েছে।
'আমরা লোকাল ছেলেদের অনেকের পারফরম্যান্স দেখেছি, জুনিয়র তামিম, দিপু, হৃদয় কয়েকটা ম্যাচে ভালো করেছে। সবাই করছে। আমাদের নাইমও দুইটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। দেশি ছেলেরা আরও যত বেশি পারফর্ম করবে আমি মনে করি সেটাই আমাদের প্রাপ্তি হবে বাংলাদেশের ক্রিকেট চিন্তা করলে। আমি ওইটাই চাই, আমাদের ছেলেরা ম্যাচ জেতাক।'
