রিজওয়ানকে আগলে রেখে জাকের-অঙ্কনের প্রশংসায় অধিনায়ক লিটন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
রিজওয়ানকে আগলে রেখে জাকের-অঙ্কনের প্রশংসায় অধিনায়ক লিটন

রিজওয়ানকে আগলে রেখে জাকের-অঙ্কনের প্রশংসায় অধিনায়ক লিটন

রিজওয়ানকে আগলে রেখে জাকের-অঙ্কনের প্রশংসায় অধিনায়ক লিটন

রিজওয়ানের ধীরগতির ব্যাটিং নিয়ে অধিনায়ক লিটন দায় চাপালেন না। দিলেন সহজ যুক্তি, নিজে আক্রমণাত্মক খেলেছেন বলে অপরপ্রান্তে থাকা রিজওয়ান দেখে-শুনে মোকাবিলা করেছেন। মাহিদুল ইসলাম অঙ্কনকে আনলাকি বলা লিটন জাকের আলি অনিককে ভাসালেন প্রশংসায়। মাহিদুল অঙ্কনকে নিয়ে আশার বাণীও শুনিয়ে গেলেন ভিক্টোরিয়ান্স ক্যাপ্টেন। 

খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ সব স্ট্রোক্সে লিটন দাস তার চিরচেনা ফর্মে ফিরলেও প্যাভিলিয়নে গেছেন আক্ষেপ নিয়ে। ইনিংস টানতে ব্যর্থ হন আগের রাতে উড়ে আসা ইংলিশ তারকা উইল জ্যাকস। তবে জাকের আলি অনিকের অনবদ্য ফিনিশিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পায় ১৪৯ রানের সংগ্রহ। মোহাম্মদ রিজওয়ান যথারীতি ধীরগতির হলেও লিটন দাস ইনিংসের শুরু থেকেই ছিলেন স্বাচ্ছন্দ্যে। স্ট্রোক্সের ক্যারিশমা দেখিয়ে এবারের বিপিএলে নিজের প্রথম ফিফটির দিকেই ছুটছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লিটনকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ৪ রানের আক্ষেপ নিয়ে। ওপেনিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের ধীরগতির ইনিংস নিয়ে অধিনায়ক লিটনের বক্তব্য, 
'এক প্রান্তে একজন ব্যাটার যখন অ্যাটাকিং খেলতে থাকবে নন স্ট্রাইকের ব্যাটার একটু নরমাল খেলতে থাকে। সবার জন্য প্রতিটা দিন সহজ হয় না। যাবেন আর মারবেন, এই জিনিসটা হয় না। আজকে আমার দিন ছিল, ব্যাটে-বলে ওয়াচ করেছি। ব্যাটে-বলে হয়েছে। নরমালি এই জিনিসটা আমার দ্বারা নাও হতে পারে। হতে পারে ৩০ বলে ২০ রান করছি। কিন্তু বিষয়টা এমন না। আপনি যদি দেখেন, প্রত্যেকটা ব্যাটসম্যানই চেষ্টা করতেছে রান করার। বাট স্টিল এখানে বিপিএলের কম ম্যাচই আছে যেখানে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে। আজকেও দেখেন ১৫০ গেম, অলমোস্ট আমরা ৩০ রানের (৩৪ রানের জয়) উপরে গিয়ে জিতেছি। বুঝতেই পারতেছেন ব্যাটারদের স্ট্রাইকরেট খুবই কম থাকবে।'

জাকের আলি অনিক সুযোগ পেয়েই যেভাবে ফিনিশিংয়ে দলকে স্বস্তি দেন, অধিনায়কের চোখে দুর্দান্ত। অন্যদিকে, ভালো পারফর্ম করেও সেরা একাদশে জায়গা না পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আক্ষেপের সুর শোনা গেল লিটন দাসের কণ্ঠে, 

'জাকেরের জায়গা জাকের খুব ভালো মতোই জানে। স্যার (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) তার সাথে কথা বলেছে, তার কী রোল। অঙ্কন এক দিক থেকে বলব আনলাকি। কারণ প্রথমে একটা ম্যাচ সুযোগ পেয়েছে, রানও করেছে। অবশ্যই একটা প্লেয়ার রান করলে ওই জায়গায় খেলাতে হয়। কিন্তু আমাদের টিম যেভাবে চাবে সেইভাবে সবাইকে মানিয়ে নিতে হবে। আপনি দেখেন আমি, রিজওয়ান ভাই, উইল জ্যাকস, তাওহীদ হৃদয়- অলরেডি চার জন টপ অর্ডার ব্যাটার। ওই জায়গায় আর একটা ব্যাটসম্যান কে কিভাবে ইনক্লুড করব। বাট স্টিল এখনও লং টুর্নামেন্ট কারণ, এখন অনেকগুলো বিদেশি চলে যাবে। নতুন বিদেশি আসবে দেখা যাক যদি সুযোগ হয়, আবার ট্রাই করব।'