পূর্ণ মন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
পূর্ণ মন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন

পূর্ণ মন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন

পূর্ণ মন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন

পূর্ণ মন্ত্রী হচ্ছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রীসভার সদস্য (মন্ত্রী ও প্রতিমন্ত্রী) দের নাম ঘোষণা করেন। ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিপরিষদের আকার ৩৭ জনে দাঁড়িয়েছে। ২৫ জন পুর্ণ মন্ত্রীর তালিকায় আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হওয়া নাজমুল হাসান পাপন এবারই প্রথম মন্ত্রীত্ব পাচ্ছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে আগামীকাল (১১ জানুয়ারি)। দপ্তর বন্টনের পর জানা যাবে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন।