প্রথমবার সেরা পাঁচে মাহমুদুল্লাহ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
প্রথমবার সেরা পাঁচে মাহমুদুল্লাহ
প্রথমবার সেরা পাঁচে মাহমুদুল্লাহ
টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার তালিকায় সেরা পাঁচে যায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং কে।
আইসিসি’র প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ রিয়াদ এতদিন ছিলেন র্যাঙ্কিংয়ে ছয় নাম্বারে। সম্প্রতি ওয়েষ্ট ইন্ডিজের সাথে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে না খেলায় সাতে নেমে এসেছেন যুবরাজ সিং। ছয়ে থাকা মাহমুদুল্লাহ দখল করেন যুবরাজের যায়গা। আর মাহমুদুল্লাহ’র যায়গায় আসেন নেদারল্যান্ডসের অল-রাউন্ডার পিটার রোবেন।
তিন ফরম্যাটেই ব্যাটিংয়ে এক নাম্বার স্থান ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানী পেসার ইমাদ ওয়াসিম।
৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের এক নাম্বারে সাকিব আল হাসান। এর পরেই আছেন ৩৪৪ রেটিং পয়েন্ট অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েল।

