পাকিস্তান হারলে বাংলাদেশেরই লাভ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
পাকিস্তান হারলে বাংলাদেশেরই লাভ
পাকিস্তান হারলে বাংলাদেশেরই লাভ
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। এবার মাশরাফিদের ভাবতে হবে ভবিষ্যত নিয়ে। সেই ভাবনায় আছে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা।
সরাসরি যদি খেলতেই হয় তবে থাকতে হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের প্রথম আট দলের একদল হয়ে। ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৬ নাম্বারে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ। পয়েন্টের ভগ্নাংশ হিসেবে শ্রীলঙ্কার সমান ৯৩ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে আসে টাইগাররা।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে হেরে আবারো সাত নাম্বারে নেমে যেতে হয় বাংলাদেশকে। পরে কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আবারো ছয় নাম্বারে ফিরে আসে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে হারে ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৯৪ পয়েন্টে। তবে ১ পয়েন্ট হারালেও ছয়ে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতি টানে বাংলাদেশ।
সেমিফাইনালে ভারতের কাছে হেরে ১ পয়েন্ট কমলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার ব্যাপারে কোন ছেদ পড়েনি এখনো। কেননা র্যাংকিংয়ে ৯ নাম্বারে থাকা ওয়েষ্টইন্ডিজ হেরে বসে ওয়ানডে র্যাংকিংয়ের ১০ নাম্বারে থাকা আফগানিস্থানের সাথে। নিচের সারির দলের সাথে হারায় ২ পয়েন্ট খোয়াতে হলো ওয়েষ্ট ইন্ডিজকে। এদিকে ওয়েষ্ট ইন্ডিজের থেকে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে বর্তমানে ৮ নাম্বারে অবস্থান শ্রীলঙ্কার।
পাকিস্তান ৯৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের। আজ ওভালের ফাইনাল ম্যাচে যদি ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান তবে ৯৫ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নাম্বারে উঠে যাবে তারা।
তবে পাকিস্তান জিতলেও সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে খুব একটা অসুবিধার সম্মুখীন হবেনা বাংলাদেশ। কেননা, ওয়েষ্ট ইন্ডিজ এখনো বাংলাদেশের থেকে ১৭ পয়েন্ট পিছিয়ে।
উল্লেখ্য, আজ পাকিস্তান হারলে বাংলাদেশ র্যাংকিংয়ে ছয় নাম্বারেই থেকে যাবে।
আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিংঃ

